লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৮]

আবাস সূত্র

“হে ভিক্ষুগণ, মনে কর একটি অতিথিশালা। জনগণ পূর্বদিক হতে এসে সেখানে বাস করে, পশ্চিমদিক হতে এসে সেখানে বাস করে, উত্তরদিক হতে এসে সেখানে বাস করে, দক্ষিণ দিক হতে এসে সেখানে বাস করে। ক্ষত্রিয়গণ এসে বাস করে, ব্রাহ্মণগণ এসে বাস করে, বৈশ্যগণ এসে বাস করে, শুদ্রগণ এসে বাস করে।”

“তেমনি হে ভিক্ষুগণ, এই দেহে বিবিধ বেদনা উৎপন্ন হয়। সুখ-বেদনা উৎপন্ন হয়, দুঃখবেদনা উৎপন্ন হয়, অদুঃখ-অসুখ-বেদনা উৎপন্ন হয়। সামিষ সুখবেদনা উৎপন্ন হয়, সামিষ দুঃখবেদনা উৎপন্ন হয়, সামিষ অদুঃখ-অসুখ-বেদনা উৎপন্ন হয়, নিরামিষ সুখবেদনা উৎপন্ন হয়, নিরামিষ দুঃখবেদনা উৎপন্ন হয়, নিরামিষ অদুঃখ-অসুখ-বেদনা উৎপন্ন হয়।”

চতুর্থ সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [১]