লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৯]

সমাধি সূত্র

“হে ভিক্ষুগণ, বেদনা এই তিন প্রকার। তিন প্রকার কী কী? সুখ-বেদনা, দুঃখ-বেদনা, অদুঃখ-অসুখ (উপেক্ষা) বেদনা; হে ভিক্ষুগণ, বেদনা এই তিন প্রকার।”

“স্মৃতিমান বুদ্ধের শ্রাবক, সম্প্রজ্ঞানী আর সমাহিত;

প্রকৃষ্টরূপে জানেন তিনি বেদনা আর বেদনার উৎপত্তি।

যথায় তা নিরুদ্ধ হয় আর বেদনার ক্ষয়গামী মার্গ;

বেদনার ক্ষয়ে ভিক্ষু হন তৃষ্ণাহীন পরিনির্বাপিত।”

প্রথম সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [১]