লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৮]

সুখ সূত্র

“হে ভিক্ষুগণ, বেদনা এই তিন প্রকার। তিন প্রকার কী কী? সুখ-বেদনা, দুঃখ-বেদনা, অদুঃখ-অসুখ (উপেক্ষা) বেদনা; হে ভিক্ষুগণ, বেদনা এই তিন প্রকার।”

“সুখই হোক বা দুঃখই হোক, অদুঃখ-অসুখ সহ;

ভিতরে ও বাইরে, যা কিছু হয় অনুভূত।

ইহা দুঃখ, মিথ্যা, মুহূর্তে ক্ষয়শীল জেনে;

স্পর্শ মাত্র ব্যয় দেখে, মুক্ত হন তিনি নিজে।”

দ্বিতীয় সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [১]