অনুবাদসমূহ [২১]
English
- Bhikkhu Bodhi (2000)
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Français
- Canonpali.org
- Claude Le Ninan, Chandhana Le Ninan (2023)
Deutsch
- Dr. Hellmuth Hecker (1993)
- Sabbamitta (2019)
Italiano
- Enzo Alfano
Español
- Bernat Font (2025)
Português
- Michael Beisert (2004)
Русский
- SV theravada.ru (2012)
Norsk
- Kåre A. Lie (2018)
Türkçe
- Ufuk Çakmakçı (2026)
বাংলা
- জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
পাতাল সূত্র
“হে ভিক্ষুগণ, অশ্রুতবান পৃথগ্জন বলে, ‘মহাসমুদ্রে গভীর গর্ত আছে’।ভিক্ষুগণ, যা নেই, যা অবিদ্যমান সে সম্পর্কে অশ্রুতবান পৃথগ্জন বলে, ‘মহাসমুদ্রে গভীর গর্ত আছে’। হে ভিক্ষুগণ, এখানে ‘গভীর গর্ত’ শারীরিক দুঃখবেদনার অধিবচন। ভিক্ষুগণ, অশ্রুতবান পৃথগ্জন শারীরিক দুঃখবেদনা স্পর্শকালে অনুশোচনা করেন, ক্লান্তি (অবসাদ) বোধ করেন, বিলাপ করেন, বুক চাপড়িয়ে ক্রন্দন করেন, সম্মোহ প্রাপ্ত হন। তদ্ধেতু কথিত হয়, অশ্রুতবান পৃথগ্জন গভীর গর্ত হতে অনুত্থিত এবং নিরাপদ স্থান অপ্রাপ্ত। ভিক্ষুগণ, শ্রুতবান আর্যশ্রাবক শারীরিক দুঃখ-বেদনা স্পর্শকালে অনুশোচনা করেন না, ক্লান্তি (অবসাদ) বোধ করেন না, বিলাপ করেন না, বুক চাপড়িয়ে ক্রন্দন করেন না, সম্মোহ প্রাপ্ত হন না। তদ্ধেতু কথিত হয়, শ্রুতবান আর্যশ্রাবক গভীর গর্ত হতে উত্থিত এবং নিরাপদ স্থান প্রাপ্ত।”
“যিনি এই উৎপন্ন দুঃখ-বেদনা না করেন সহ্য,
শারীরিক প্রাণহরণকারী বেদনা স্পর্শে হন কম্পিত।
ক্রন্দন করেন, বিলাপ করেন দুর্বল শক্তিহীন;
তিনি পাতাল হতে অনুত্থিত, হন নিরাপদ স্থানবিহীন।
যিনি এই উৎপন্ন দুঃখ-বেদনা করেন সহ্য,
শারীরিক প্রাণহারী বেদনা স্পর্শে না হন কম্পিত;
তিনি পাতাল হতে উত্থিত, আরো হন নিরাপদ স্থান প্রাপ্ত।”
চতুর্থ সূত্র সমাপ্ত।
অনুবাদসমূহ [২১]
English
- Bhikkhu Bodhi (2000)
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Français
- Canonpali.org
- Claude Le Ninan, Chandhana Le Ninan (2023)
Deutsch
- Dr. Hellmuth Hecker (1993)
- Sabbamitta (2019)
Italiano
- Enzo Alfano
Español
- Bernat Font (2025)
Português
- Michael Beisert (2004)
Русский
- SV theravada.ru (2012)
Norsk
- Kåre A. Lie (2018)
Türkçe
- Ufuk Çakmakçı (2026)
বাংলা
- জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
পাতাল সূত্র
ব্যাখ্যা [১]
English