লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

মাতৃজাতি সূত্র

“হে ভিক্ষুগণ, পঞ্চ লক্ষণ সম্পন্না (সমন্বিতা) স্ত্রীলোক পুরুষের একান্ত অমনোজ্ঞ হয়। পঞ্চ কী কী? রূপবতী হয় না, ভোগবতী (সম্পত্তিশালিনী) হয় না, শীলবতী (চরিত্রবতী) হয় না, অলস হয়, পুত্রবতী হয় না (সন্তান লাভ করে না অর্থাৎ বন্ধ্যা হয়)। ভিক্ষুগণ, এই পঞ্চ লক্ষণসম্পন্না স্ত্রীলোক পুরুষের একান্ত অমনোজ্ঞ হয়।”

“হে ভিক্ষুগণ, পঞ্চ গুণে গুণান্বিতা স্ত্রীলোক পুরুষের একান্ত মনোজ্ঞ হয়। পঞ্চ কী কী? রূপবতী হয়, ভোগবতী হয়, শীলবতী হয়। অনলস হয়, পুত্রবতী হয়। ভিক্ষুগণ, এই পঞ্চ গুণে গুণান্বিতা স্ত্রীলোক পুরুষের একান্ত মনোজ্ঞ হয়।”

প্রথম সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [১]