লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

পঞ্চশীল সূত্র

“হে অনুরুদ্ধ, পঞ্চ ধর্মে-সমন্বিতা স্ত্রীজাতি দেহাবসানে মৃত্যুর পর সুগতি-স্বর্গলোকে উৎপন্ন হয়। পঞ্চ কী কী? প্রাণিহত্যা হতে বিরত হয়, অদত্ত বস্তু গ্রহণ হতে বিরত হয়, মিথ্যা কামাচার (ব্যভিচার) হতে বিরত হয়, মিথ্যা ভাষণ হতে বিরত হয়, সুরামৈরেয় মদ্য ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য সেবন (পান) হতে বিরত হয়। হে অনুরুদ্ধ, এই পঞ্চ ধর্মে-সমন্বিতা স্ত্রীজাতি দেহাবসানে মৃত্যুর পর সুগতি-স্বর্গলোকে উৎপন্ন হয়।”

দশম সূত্র সমাপ্ত।

দ্বিতীয় পেয়্যাল বর্গ সমাপ্ত।

স্মারক গাথা :

দ্বিতীয় বর্গে অক্রোধী, অহিংসক আর দয়ারত;
মাৎসর্যহীন, পাপাচারহীন, সুশীল আর বহুশ্রুত;
বীর্য, স্মৃতি আর শীল; কুশল পক্ষে হলো প্রকাশিত।

ব্যাখ্যা [০]