লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

পুরুষ সূত্র

“হে ভিক্ষুগণ, পঞ্চ লক্ষণসম্পন্ন পুরুষ স্ত্রীলোকের একান্ত অমনোজ্ঞ হয়। পঞ্চ কী কী? রূপবান হয় না, ভোগবান হয় না, শীলবান হয় না, অলস হয়, পুত্রবান হয় না (সন্তান লাভ করে না)। ভিক্ষুগণ, এই পঞ্চ লক্ষণসম্পন্ন পুরুষ স্ত্রীলোকের একান্ত অমনোজ্ঞ হয়।”

“হে ভিক্ষুগণ, পঞ্চ গুণে গুণান্বিত পুরুষ স্ত্রীলোকের একান্ত মনোজ্ঞ হয়। পঞ্চ কী কী? রূপবান হয়, ভোগবান হয়, শীলবান হয়, অনলস (কর্মঠ) হয়, পুত্রবান হয় (সন্তানলাভী হয়)। ভিক্ষুগণ, এই পঞ্চ গুণে গুণান্বিত পুরুষ স্ত্রীলোকের একান্ত মনোজ্ঞ হয়।”

দ্বিতীয় সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [০]