লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

অবস্থা সূত্র

“হে ভিক্ষুগণ, অকৃতপুণ্য মাতৃজাতির পক্ষে এই পঞ্চ অবস্থা লাভ করা দুর্লভ। পঞ্চ কী কী? প্রতিরূপ (উপযুক্ত) কুলে (বংশে) জন্মগ্রহণ করা। হে ভিক্ষুগণ, ইহাই প্রথম অবস্থা যা অকৃতপুণ্য মাতৃজাতির পক্ষে লাভ করা দুর্লভ।

প্রতিরূপ কুলে জন্মগ্রহণ করে, প্রতিরূপ (যথাযোগ্য) কুলে পত্নীরূপে (স্ত্রী হিসেবে) গমন করা। হে ভিক্ষুগণ, ইহাই দ্বিতীয় অবস্থা যা অকৃতপুণ্য মাতৃজাতির পক্ষে লাভ করা দুর্লভ।

প্রতিরূপ কুলে জন্মগ্রহণ করে, প্রতিরূপ কুলে পত্নীরূপে গমন করে, সপত্নী (সতিন) বিহীন হয়ে গৃহবস্তু করা। হে ভিক্ষুগণ, ইহাই তৃতীয় অবস্থা যা অকৃতপুণ্য মাতৃজাতির পক্ষে লাভ করা দুর্লভ।

প্রতিরূপ কুলে জন্মগ্রহণ করে, প্রতিরূপ কুলে পত্নীরূপে গমন করে, সপত্নী (সতিন) বিহীন হয়ে গৃহবস্তু করে, পুত্রবতী হওয়া। হে ভিক্ষুগণ, ইহাই চতুর্থ অবস্থা যা অকৃতপুণ্য মাতৃজাতির পক্ষে লাভ করা দুর্লভ।

প্রতিরূপ কুলে জন্মগ্রহণ করে, প্রতিরূপ কুলে পত্নীরূপে গমন করে, সপত্নী (সতিন) বিহীন হয়ে গৃহবস্তু করে, পুত্রবতী হয়ে, স্বামীর (পতির) উপর প্রতিনিয়ত কর্তৃত্ব করা। হে ভিক্ষুগণ, ইহাই পঞ্চম অবস্থা যা অকৃতপুণ্য মাতৃজাতির পক্ষে লাভ করা দুর্লভ। ভিক্ষুগণ, এই পঞ্চ অবস্থা অকৃতপুণ্য মাতৃজাতির পক্ষে লাভ করা দুর্লভ।”

“হে ভিক্ষুগণ, কৃতপুণ্য মাতৃজাতির পক্ষে এই পঞ্চ অবস্থা লাভ করা সুলভ। পঞ্চ কী কী? প্রতিরূপ কুলে জন্মগ্রহণ করা। ইহাই হে ভিক্ষুগণ, প্রথম অবস্থা যা কৃতপুণ্য মাতৃজাতির পক্ষে লাভ করা সুলভ।

প্রতিরূপ কুলে জন্মগ্রহণ করে, প্রতিরূপ কুলে পত্নীরূপে গমন করা। ইহাই হে ভিক্ষুগণ, দ্বিতীয় অবস্থা যা কৃতপুণ্য মাতৃজাতির পক্ষে লাভ করা সুলভ।

প্রতিরূপ কুলে জন্মগ্রহণ করে, প্রতিরূপ কুলে পত্নীরূপে গমন করে, সপত্নী (সতিন) বিহীন হয়ে গৃহবস্তু করা। ইহাই হে ভিক্ষুগণ, তৃতীয় অবস্থা যা কৃতপুণ্য মাতৃজাতির পক্ষে লাভ করা সুলভ।

প্রতিরূপ কুলে জন্মগ্রহণ করে, প্রতিরূপ কুলে পত্নীরূপে গমন করে, সপত্নী বিহীন হয়ে গৃহবস্তু করে পুত্রবতী হওয়া। ইহাই হে ভিক্ষুগণ, চতুর্থ অবস্থা যা কৃতপুণ্য মাতৃজাতির পক্ষে লাভ করা সুলভ।

প্রতিরূপ কুলে জন্মগ্রহণ করে, প্রতিরূপ কুলে পত্নীরূপে গমন করে, সপত্নী (সতিন) বিহীন হয়ে গৃহবস্তু করে, পুত্রবতী হয়ে, স্বামীর (পতির) উপর প্রতিনিয়ত কর্তৃত্ব করা। হে ভিক্ষুগণ, ইহাই পঞ্চম অবস্থা যা কৃতপুণ্য মাতৃজাতির পক্ষে লাভ করা সুলভ। হে ভিক্ষুগণ, এই পঞ্চ অবস্থা কৃতপুণ্য মাতৃজাতির পক্ষে লাভ করা সুলভ।”

অষ্টম সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [১]