লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

তৃষ্ণা-প্রশ্ন সূত্র

“বন্ধু সারিপুত্র, ‘তৃষ্ণা, তৃষ্ণা’ বলে কথিত হয়। বন্ধু, তৃষ্ণা কী?” “বন্ধু, তৃষ্ণা তিন প্রকার, যথা : কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা। বন্ধু, তৃষ্ণা এই তিন প্রকার।”

“বন্ধু, এই তৃষ্ণা পরিত্যাগের জন্য কোনো মার্গ, কোনো প্রতিপদা আছে কি?” “বন্ধু, এই তৃষ্ণা পরিত্যাগের জন্য মার্গ আছে, প্রতিপদা আছে”। “বন্ধু, এই তৃষ্ণা পরিত্যাগের মার্গ কী? প্রতিপদা কী?” “বন্ধু, এই আর্য অষ্টাঙ্গিক মার্গই এই তৃষ্ণা পরিত্যাগের মার্গ, প্রতিপদা। যথা : সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি। বন্ধু, তৃষ্ণা পরিত্যাগের ইহাই মার্গ, ইহাই প্রতিপদা।” “বন্ধু, তৃষ্ণা পরিত্যাগের এই মার্গ উত্তম, এই প্রতিপদা উত্তম। বন্ধু সারিপুত্র, অপ্রমাদের জন্যেও ইহা উপযুক্ত (যথার্থ)।”

দশম সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [০]