লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

উপাদান-প্রশ্ন সূত্র

“বন্ধু সারিপুত্র, ‘উপাদান, উপাদান’ বলে কথিত হয়। বন্ধু, উপাদান কী?” “বন্ধু, উপাদান চার প্রকার, যথা : কাম-উপাদান, দৃষ্টি-উপাদান, শীলব্রত-উপাদান ও আত্মবাদ-উপাদান। বন্ধু, উপাদান এই চার প্রকার।”

“বন্ধু, এই উপাদানসমূহ পরিত্যাগের জন্য কোনো মার্গ, কোনো প্রতিপদা আছে কি?” “বন্ধু এই উপাদানসমূহ পরিত্যাগের জন্য মার্গ আছে, প্রতিপদা আছে?” “বন্ধু এই উপাদানসমূহ পরিত্যাগের মার্গ (পথ) কী, প্রতিপদা কী?” “বন্ধু, এই আর্য অষ্টাঙ্গিক মার্গই উপাদানসমূহ পরিত্যাগের মার্গ, প্রতিপদা। যথা : সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি। বন্ধু, এই উপাদানসমূহ পরিত্যাগের ইহাই মার্গ, ইহাই প্রতিপদা।” “বন্ধু, এই উপাদানসমূহ পরিত্যাগের এই মার্গ উত্তম, এই প্রতিপদা উত্তম। বন্ধু সারিপুত্র, অপ্রমাদের জন্যেও ইহা উপযুক্ত (যথার্থ)।”

দ্বাদশ সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [০]