লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

নির্বাণ-প্রশ্ন সূত্র

এক সময় আয়ুষ্মান সারিপুত্র মগধরাজ্যে অবস্থান করছিলেন, নালকগ্রামে। তখন জম্বুখাদক পরিব্রাজক যেখানে আয়ুষ্মান সারিপুত্র ছিলেন সেখানে উপস্থিত হয়ে আয়ুষ্মান সারিপুত্রের সহিত প্রীত্যালাপ ও কুশল প্রশ্নাদি বিনিময় করে একপাশে উপবেশন করলেন। একপাশে উপবিষ্ট জম্বুখাদক পরিব্রাজক আয়ুষ্মান সারিপুত্রকে বললেন, “আবুসো সারিপুত্র, ‘নির্বাণ’, নির্বাণ বলা হয়। আবুসো, ‘নির্বাণ’ কী?” “আবুসো, রাগক্ষয়, দ্বেষক্ষয় ও মোহক্ষয়কে নির্বাণ বলা হয়।” “বন্ধু (আবুসো), এই নির্বাণ সাক্ষাৎ করার জন্য কোনো মার্গ (পথ) বা প্রতিপদা (উপায়) আছে কি?” “বন্ধু, এই নির্বাণ সাক্ষাৎ (অধিগত) করার জন্য মার্গ বা প্রতিপদা আছে”। “বন্ধু, এই নির্বাণ সাক্ষাৎ (অধিগত) করার মার্গ বা প্রতিপদা কী?” “বন্ধু, এই আর্য অষ্টাঙ্গিক মার্গই নির্বাণ সাক্ষাৎ করার মার্গ বা প্রতিপদা। যথা : সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি। বন্ধু, নির্বাণ সাক্ষাতের ইহাই মার্গ, ইহাই প্রতিপদা”। “বন্ধু, নির্বাণ সাক্ষাতের এই মার্গ উত্তম (মহান), এই প্রতিপদা উত্তম (মঙ্গলজনক) এবং বন্ধু সারিপুত্র, অপ্রমাদের জন্যেও ইহা উপযুক্ত (যথার্থ)”।

প্রথম সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [১]