লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

অর্হত্ত্ব-প্রশ্ন সূত্র

“বন্ধু সারিপুত্র,’ ‘অর্হত্ত্ব, অর্হত্ত্ব’ বলে কথিত হয়। বন্ধু, ‘অর্হত্ত্ব’ কি?” “বন্ধু, রাগক্ষয়, দ্বেষক্ষয় ও মোহক্ষয়কে ‘অর্হত্ত্ব’ বলা হয়।” “বন্ধু, এই ‘অর্হত্ত্ব’ সাক্ষাৎ (অধিগত) করার জন্য কোনো মার্গ বা প্রতিপদা আছে কী?” “বন্ধু, এই ‘অর্হত্ত্ব’ সাক্ষাৎ করার জন্য মার্গ বা প্রতিপদা আছে”। “বন্ধু, এই ‘অর্হত্ত্ব’ সাক্ষাৎ (অধিগত) করার মার্গ কী? প্রতিপদা কী?” “বন্ধু, এই আর্য অষ্টাঙ্গিক মার্গই ‘অর্হত্ত্ব’ লাভের (উপলব্ধির) মার্গ, প্রতিপদা। যথা : সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীব (জীবিকা), সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি। বন্ধু, অর্হত্ত্ব লাভের ইহাই মার্গ, ইহাই প্রতিপদা”। “বন্ধু, অর্হত্ত্ব লাভের এই মার্গ উত্তম (মহান), এই প্রতিপদা উত্তম (মঙ্গলজনক)। বন্ধু সারিপুত্র, অপ্রমাদের জন্যেও ইহা যথার্থ”।

দ্বিতীয় সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [১]