লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

কী উদ্দেশ্য সূত্র

“বন্ধু সারিপুত্র, কী উদ্দেশ্যে শ্রমণ গৌতমের অধীনে (আপনাদের) ব্রহ্মচর্য আচরিত হয়?” “বন্ধু, দুঃখ সম্পর্কে পরিজ্ঞান লাভের জন্যেই ভগবানের অধীনে (আমাদের) ব্রহ্মচর্য আচরিত হয়।” “বন্ধু, এই দুঃখ সম্পর্কে পরিজ্ঞান লাভের জন্যে কোনো মার্গ (পথ) আছে কি? কোনো প্রতিপদা (উপায়) আছে কি?” “বন্ধু, এই দুঃখ সম্পর্কে পরিজ্ঞান লাভের জন্যে মার্গ আছে, প্রতিপদা আছে।” “বন্ধু, এই দুঃখ সম্পর্কে পরিজ্ঞান লাভের মার্গ কী? প্রতিপদা কী?” “বন্ধু, এই আর্য অষ্টাঙ্গিক মার্গই দুঃখ সম্পর্কে পরিজ্ঞান লাভের মার্গ, প্রতিপদা। যথা : সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি। বন্ধু, দুঃখ সম্পর্কে পরিজ্ঞান লাভের ইহাই মার্গ, ইহাই প্রতিপদা।” “বন্ধু, দুঃখ সম্পর্কে পরিজ্ঞান লাভের এই মার্গ উত্তম, এই প্রতিপদা উত্তম (মঙ্গলজনক)। বন্ধু সারিপুত্র, অপ্রমাদের জন্যেও ইহা উপযুক্ত (যথার্থ)।”

চতুর্থ সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [০]