লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৯]

সীংহ সূত্র

একসময় ভগবান শ্রাবস্তীর জেতবনে অনাথপিণ্ডিক নির্মিত বিহারে অবস্থান করছেন। সে-সময় ভগবান মহতী পরিষদে পরিবৃত হয়ে ধর্মদেশনা করছেন।

তখন পাপীরাজ মারের এরূপ মনে হলো : ‘এই শ্রমণ গৌতম মহতী পরিষদে পরিবৃত হয়ে ধর্মদেশনা করছেন। তাহলে আমি পরিষদের প্রজ্ঞাচক্ষু বিনাশের জন্য শ্রমণ গৌতমের কাছে উপস্থিত হতে পারি।’ অতঃপর পাপীরাজ মার ভগবানের কাছে উপস্থিত হয়ে ভগবানকে গাথায় বলল :

‘নির্ভীক সিংহের ন্যায় পরিষদে কেন গর্জন করছেন? আপনার প্রতিদ্বন্দ্বী আছে, তবুও কি আপনি নিজেকে বিজয়ী মনে করেন?’

(তখন ভগবান বললেন)

‘জগতে দশবলপ্রাপ্ত তথাগতগণ তৃষ্ণাস্রোতোত্তীর্ণ। সেই মহাবীর, বিচক্ষণগণই পরিষদে সিংহনাদ করেন।

তখন পাপীরাজ মার ‘ভগবান আমাকে জেনেছেন, সুগত আমাকে জেনেছেন’ বলে দুঃখী ও দুর্মনা হয়ে সেখানেই অন্তর্ধান করল।

ব্যাখ্যা [১]