অনুবাদসমূহ [১৩]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Dr. Hellmuth Hecker (1993)
- Sabbamitta (2019)
Русский
- SV theravada.ru (2012)
Norsk
- Kåre A. Lie (2018)
বাংলা
- জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
বিজ্ঞান-অনন্ত-আয়তন-প্রশ্ন সূত্র
“‘বিজ্ঞান-অনন্ত-আয়তন’, ‘বিজ্ঞান-অনন্ত-আয়তন’ বলে কথিত হয়। বিজ্ঞান-অনন্ত-আয়তন কী? বন্ধুগণ, তখন আমার মনে হলো, ‘এখানে ভিক্ষু সর্বতোভাবে ‘আকাশ-অনন্ত-আয়তন’ স্তর সমতিক্রম করে ‘অনন্ত-বিজ্ঞান’ এরূপ ভাবনা করে ‘বিজ্ঞান-অনন্ত-আয়তন’ নামক (দ্বিতীয় অরূপ) ধ্যানস্তর লাভ করে তাতে অবস্থান করেন। ইহাকে বলা হয় বিজ্ঞান-অনন্ত আয়তন’। বন্ধুগণ, আমি সর্বতোভাবে ‘আকাশ-অনন্ত-আয়তন’ স্তর সমতিক্রম করে ‘অনন্ত-বিজ্ঞান’ এরূপ ভাবনা করে ‘বিজ্ঞান-অনন্ত-আয়তন’ নামক (দ্বিতীয় অরূপ) ধ্যানস্তর লাভ করে তাতে অবস্থান করি। বন্ধুগণ, এ ধ্যান বিহাররত অবস্থায় আমার ‘আকাশ-অনন্ত-আয়তন’সহগত সংজ্ঞা ও মনস্কার প্রবর্তিত হতে থাকে।”
“বন্ধুগণ, তখন ভগবান ঋদ্ধিবলে আমার নিকট উপস্থিত হয়ে বললেন, ‘হে মৌদগল্লায়ন, মৌদগল্লায়ন! হে ব্রাহ্মণ! ‘বিজ্ঞান-অনন্ত-আয়তন’ ধ্যানে প্রমাদিত হইও না, ‘বিজ্ঞান-অনন্ত-আয়তন’ ধ্যানে চিত্ত স্থির কর, একাগ্র কর, নিবিষ্ট হও।” বন্ধুগণ, তখন আমি সর্বতোভাবে ‘আকাশ-অনন্ত-আয়তন’ স্তর সমতিক্রম করে ‘অনন্ত-বিজ্ঞান’ এরূপ ভাবনা করে ‘বিজ্ঞান-অনন্ত-আয়তন’ নামক (দ্বিতীয় অরূপ) ধ্যানস্তর লাভ করে তাতে অবস্থান করেছিলাম। বন্ধুগণ, যাকে শাস্তার অনুগৃহীত মহাভিজ্ঞতা-প্রাপ্ত শ্রাবক বলে বলতে গেলে বলা যায়, তা সম্যকভাবে আমাকেই শাস্তার অনুগৃহীত মহাভিজ্ঞতা-প্রাপ্ত শ্রাবক বলে বলা যেতে পারে।”
ষষ্ঠ সূত্র সমাপ্ত।
অনুবাদসমূহ [১৩]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Dr. Hellmuth Hecker (1993)
- Sabbamitta (2019)
Русский
- SV theravada.ru (2012)
Norsk
- Kåre A. Lie (2018)
বাংলা
- জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
বিজ্ঞান-অনন্ত-আয়তন-প্রশ্ন সূত্র
ব্যাখ্যা [০]