লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

কায়গতাস্মৃতি সূত্র

আমি এরূপ শুনেছি। এক সময় ভগবান শ্রাবস্তীতে অবস্থান করছিলেন, জেতবনে, অনাথপিণ্ডিক নির্মিত আরামে। তথায় ভগবান সমবেত ভিক্ষুগণকে আহ্বান করলেন, “হে ভিক্ষুগণ, ” “হ্যাঁ, ভদন্ত।” বলে সেই ভিক্ষুগণ প্রত্যুত্তরে তাঁদের সম্মতি জানালেন। ভগবান বললেন :

“হে ভিক্ষুগণ, আমি তোমাদেরকে অসংস্কৃত ও অসংস্কৃতগামী মার্গ (পথ) সম্পর্কে দেশনা করব। তা শ্রবণ কর। হে ভিক্ষুগণ, অসংস্কৃত কী? হে ভিক্ষুগণ, যা রাগক্ষয়, দ্বেষক্ষয় ও মোহক্ষয়, তাকেই বলা হয় অসংস্কৃত। হে ভিক্ষুগণ, অসংস্কৃতগামী মার্গ কী? কায়গতাস্মৃতি । ভিক্ষুগণ, ইহাকে বলা হয় অসংস্কৃতগামীমার্গ।”

“হে ভিক্ষুগণ, আমাকর্তৃক তোমাদের নিকট এই অসংস্কৃত ও অসংস্কৃতগামী মার্গ দেশিত হলো।”

“ভিক্ষুগণ, শাস্তার পক্ষে, শিষ্যগণের হিতৈষী অনুকম্পাকারী শিক্ষকের পক্ষে অনুকম্পাপূর্বক শিষ্যগণের প্রতি যা কর্তব্য তা আমি তোমাদের প্রতি করেছি। ভিক্ষুগণ, তোমরা বৃক্ষমূলে, শূন্যাগারে, বিজনপ্রান্তে শয়নাসন গ্রহণ করে ধ্যান কর। প্রমাদের বশবর্তী হয়ে পরে অনুতপ্ত হইও না, তোমাদের প্রতি ইহাই আমাদের অনুশাসন (অনুজ্ঞা)।”

প্রথম সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [১]