লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

পরায়ণ সূত্র

“হে ভিক্ষুগণ, আমি তোমাদেরকে পরায়ণ এবং পরায়ণগামী মার্গ সম্পর্কে দেশনা করব। তা শ্রবণ কর। ভিক্ষুগণ পরায়ণ (উত্তম অবলম্বন) কী?” (অবশিষ্ট অংশ অসংস্কৃত সূত্রের মতো বিস্তারিতভাবে জানতে হবে।)

দ্বিতীয় বর্গ সমাপ্ত।

স্মারক গাথা :

অসংস্কৃত, অনত, অনাসব, সত্য, পার, নিপুণ, সুদুর্দশ, আর
অজর্জর, ধ্রুব, অক্ষয়, অনিদর্শন, নিষপ্রপঞ্চ, শান্তি আর
অমর, প্রণীত, নিরাপদ আশ্রয়, ক্ষেম, তৃষ্ণাক্ষয়, আশ্চর্য, অদ্ভুত;
দুঃখমুক্তি, দুঃখমুক্তিধর্ম, নির্বাণ, সান্ত্বনা, বিরাগ, শুদ্ধি সুগত দেশিত;
মুক্তি, অনালয়, দ্বীপ, নিরাপত্তা, ত্রাণ, শরণ, পরায়ণ মিলে বর্গ কথিত।
£অসংস্কৃত-সংযুক্ত সমাপ্ত।

ব্যাখ্যা [১]