লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

সম্যক-প্রধান সূত্র

“হে ভিক্ষুগণ, আমি তোমাদেরকে অসংস্কৃত ও অসংস্কৃতগামী মার্গ সম্পর্কে দেশনা করব। তা শ্রবণ কর। হে ভিক্ষুগণ, অসংস্কৃত কী? ভিক্ষুগণ, যা রাগক্ষয়, দ্বেষক্ষয় ও মোহক্ষয়; তাকেই বলা হয় অসংস্কৃত।”

“ভিক্ষুগণ, অসংস্কৃতগামী মার্গ কী? চারি সম্যক প্রধান। ভিক্ষুগণ, ইহাকে বলা হয় অসংস্কৃতগামী মার্গ।”

“ভিক্ষুগণ, আমাকর্তৃক তোমাদের নিকট এই অসংস্কৃত ও অসংস্কৃতগামী মার্গ দেশিত হলো। ভিক্ষুগণ, শাস্তার পক্ষে, শিষ্যগণের হিতৈষী অনুকম্পাকারী শিক্ষকের পক্ষে অনুকম্পাপূর্বক শিষ্যগণের প্রতি যা কর্তব্য তা আমি তোমাদের প্রতি করেছি। ভিক্ষুগণ, তোমরা বৃক্ষমূলে, শূন্যাগারে, বিজনপ্রান্তে শয়নাসন গ্রহণ করে ধ্যান কর। প্রমাদের বশবর্তী হয়ে পরে অনুতপ্ত হইও না; তোমাদের প্রতি ইহাই আমাদের অনুশাসন।”

ষষ্ঠ সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [১]