এক সময় আয়ুষ্মান সারিপুত্র এবং আয়ুষ্মান মহাকোষ্ঠিত বারাণসীতে অবস্থান করছিলেন, ঋষিপতন মৃগদাবে। অতঃপর আয়ুষ্মান মহাকোষ্ঠিত সন্ধ্যাকালে সমাধি হতে উঠে আয়ুষ্মান সারিপুত্রের নিকট উপস্থিত হলেন; উপস্থিত হয়ে আয়ুষ্মান সারিপুত্রের সহিত প্রীতি-আলাপ ও কুশল প্রশ্নাদি বিনিময় করে সসম্ভ্রমে একপাশে উপবেশন করলেন। একপাশে উপবিষ্ট আয়ুষ্মান মহাকোষ্ঠিত আয়ুষ্মান সারিপুত্রকে বললেন :
“বন্ধু সারিপুত্র, মৃত্যুর পর তথাগত থাকে কি?” “বন্ধু, ‘মৃত্যুর পর তথাগত থাকে’ ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত।” “বন্ধু, মৃত্যুর পর কি তথাগত থাকে না?” “বন্ধু, ‘মৃত্যুর পর তথাগত থাকে না’ ইহাও ভগবান কর্তৃক অব্যাখ্যাত”। “বন্ধু, মৃত্যুর পর কি তথাগত থাকে; নাও থাকে?” “বন্ধু, ‘মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে’ ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত”। “বন্ধু, মৃত্যুর পর কি তথাগত থাকেও না, না থাকেও না?” “বন্ধু, ‘মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না” ইহাও ভগবান কর্তৃক অব্যাখ্যাত।”
“বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকে কি? এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি বলেছেন, বন্ধু, ‘মৃত্যুর পর তথাগত থাকে’ ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত। বন্ধু, মৃত্যুর পর কি তথাগত থাকে না? এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি বলেছেন, বন্ধু, ‘মৃত্যুর পর তথাগত থাকে না’ ইহাও ভগবান কর্তৃক অব্যাখ্যাত। বন্ধু, মৃত্যুর পর কি তথাগত থাকে, নাও থাকে? এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি বলেছেন, বন্ধু, ‘মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে’ ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত। বন্ধু, মৃত্যুর পর কি তথাগত থাকেও না, না থাকেও না? এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি বলেছেন, বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না, ইহাও ভগবান কর্তৃক অব্যাখ্যাত। বন্ধু, কী হেতু কী প্রত্যয় যেজন্য ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত?”
“বন্ধু, রূপকে যথাভূত (যথাযথভাবে) জ্ঞাত না হলে, দর্শন না করলে; রূপের সমুদয়কে (রূপ-উৎপত্তির কারণকে) যথাভূত জ্ঞাত না হলে, দর্শন না করলে; রূপের নিরোধকে যথাভূত জ্ঞাত না হলে, দর্শন না করলে; রূপ-নিরোধগামী প্রতিপদাকে যথাভূত জ্ঞাত না হলে, দর্শন না করলে এই ধারণা হয়ে থাকে-মৃত্যুর পর তথাগত থাকে। মৃত্যুর পর তথাগত থাকে না। মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে। মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না।’
বন্ধু, বেদনাকে যথাভূত জ্ঞাত না হলে, দর্শন না করলে; বেদনা-সমুদয়কে যথাভূত জ্ঞাত না হলে, দর্শন না করলে; বেদনা-নিরোধকে যথাভূত জ্ঞাত না হলে, দর্শন না করলে; বেদনা নিরোধের উপায়কে যথাভূত জ্ঞাত না হলে, দর্শন না করলে এই ধারণা হয়ে থাকে-মৃত্যুর পর তথাগত থাকে। মৃত্যুর পর তথাগত থাকে না। মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে। মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না’।
বন্ধু, সংজ্ঞাকে যথাভূত জ্ঞাত না হলে, দর্শন না করলে; সংজ্ঞা-সমুদয়কে যথাভূত জ্ঞাত না হলে, দর্শন না করলে; সংজ্ঞা-নিরোধকে যথাভূত জ্ঞাত না হলে, দর্শন না করলে; সংজ্ঞা নিরোধের উপায়কে যথাভূত জ্ঞাত না হলে, দর্শন না করলে এই ধারণা হয়ে থাকে, ‘মৃত্যুর পর তথাগত থাকে। মৃত্যুর পর তথাগত থাকে না। মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে। মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না।’
বন্ধু, সংস্কারকে যথাভূত জ্ঞাত না হলে, দর্শন না করলে; সংস্কার-সমুদয়কে যথাভূত জ্ঞাত না হলে, দর্শন না করলে; সংস্কার-নিরোধকে যথাভূত জ্ঞাত না হলে, দর্শন না করলে; সংস্কার নিরোধের উপায়কে যথাভূত জ্ঞাত না হলে, দর্শন না করলে এই ধারণা হয়ে থাকে, ‘মৃত্যুর পর তথাগত থাকে। মৃত্যুর পর তথাগত থাকে না। মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে। মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না।’
বন্ধু, বিজ্ঞানকে যথাভূত জ্ঞাত না হলে, দর্শন না করলে; বিজ্ঞান-সমুদয়কে যথাভূত জ্ঞাত না হলে, দর্শন না করলে; বিজ্ঞান-নিরোধকে যথাভূত জ্ঞাত না হলে, দর্শন না করলে; বিজ্ঞান-নিরোধের উপায়কে যথাভূত জ্ঞাত না হলে, দর্শন না করলে এই ধারণা হয়ে থাকে, ‘মৃত্যুর পর তথাগত থাকে। মৃত্যুর পর তথাগত থাকে না। মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে। মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না।”
“বন্ধু, রূপকে যথাভূত জ্ঞাত হলে ও দর্শন করলে; রূপ-সমুদয়কে যথাভূত জ্ঞাত হলে ও দর্শন করলে; রূপ-নিরোধকে যথাভূত জ্ঞাত হলে ও দর্শন করলে; রূপ-নিরোধের উপায়কে যথাভূত জ্ঞাত হলে ও দর্শন করলে এই ধারণা হয় না, ‘মৃত্যুর পর তথাগত থাকে। মৃত্যুর পর তথাগত থাকে না। মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে। মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না।’
বন্ধু, বেদনাকে যথাভূত জ্ঞাত হলে ও দর্শন করলে; বেদনা-সমুদয়কে যথাভূত জ্ঞাত হলে ও দর্শন করলে; বেদনা-নিরোধকে যথাভূত জ্ঞাত হলে ও দর্শন করলে; বেদনা-নিরোধের উপায়কে যথাভূত জ্ঞাত হলে ও দর্শন করলে এই ধারণা হয় না, ‘মৃত্যুর পর তথাগত থাকে। মৃত্যুর পর তথাগত থাকে না। মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে। মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না।’
বন্ধু সংজ্ঞাকে যথাভূত জ্ঞাত হলে, দর্শন করলে; সংজ্ঞা-সমুদয়কে যথাভূত জ্ঞাত হলে, দর্শন করলে; সংজ্ঞা-নিরোধকে যথাভূত জ্ঞাত হলে, দর্শন করলে; সংজ্ঞা নিরোধের উপায়কে যথাভূত জ্ঞাত হলে ও দর্শন করলে এই ধারণা হয় না, ‘মৃত্যুর পর তথাগত থাকে। মৃত্যুর পর তথাগত থাকে না। মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে। মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না।’
বন্ধু, সংস্কারকে যথাভূত জ্ঞাত হলে, দর্শন করলে; সংস্কার-সমুদয়কে যথাভূত জ্ঞাত হলে, দর্শন করলে; সংস্কার-নিরোধকে যথাভূত জ্ঞাত হলে, দর্শন করলে; সংস্কার নিরোধের উপায়কে যথাভূত জ্ঞাত হলে, দর্শন করলে এই ধারণা হয় না, ‘মৃত্যুর পর তথাগত থাকে। মৃত্যুর পর তথাগত থাকে না। মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে। মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না।’
বন্ধু, বিজ্ঞানকে যথাভূত জ্ঞাত হলে, দর্শন করলে; বিজ্ঞান-সমুদয়কে যথাভূত জ্ঞাত হলে, দর্শন করলে; বিজ্ঞান-নিরোধকে যথাভূত জ্ঞাত হলে, দর্শন করলে; বিজ্ঞান নিরোধের উপায়কে যথাভূত জ্ঞাত হলে ও দর্শন করলে এই ধারণা হয় না, ‘মৃত্যুর পর তথাগত থাকে। মৃত্যুর পর তথাগত থাকে না। মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে। মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না।’
বন্ধু, ইহাই হেতু, ইহাই প্রত্যয় যেজন্য ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত।”
চতুর্থ সূত্র সমাপ্ত।
ব্যাখ্যা [০]