লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

চতুর্থ সারিপুত্র কোষ্ঠিত সূত্র

এক সময় আয়ুষ্মান সারিপুত্র এবং আয়ুষ্মান মহাকোষ্ঠিত বারাণসীতে অবস্থান করছিলেন, ঋষিপতন মৃগদাবে। অতঃপর আয়ুষ্মান সারিপুত্র সন্ধ্যাকালে সমাধি হতে উঠে আয়ুষ্মান মহাকোষ্ঠিতের নিকট উপস্থিত হলেন; উপস্থিত হয়ে প্রীতি-আলাপ ও কুশল প্রশ্নাদি বিনিময় করে একপাশে উপবেশন করলেন। একপাশে উপবিষ্ট আয়ুষ্মান সারিপুত্র আয়ুষ্মান মহাকোষ্ঠিতকে বললেন :

“বন্ধু কোষ্ঠিত, মৃত্যুর পর তথাগত থাকে কি?” “বন্ধু, ‘মৃত্যুর পর তথাগত থাকে’ ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত।” “বন্ধু মৃত্যুর পর কি তথাগত থাকে না?” “বন্ধু, ‘মৃত্যুর পর তথাগত থাকে না’ ইহাও ভগবান কর্তৃক অব্যাখ্যাত”। “বন্ধু, মৃত্যুর পর কি তথাগত থাকে; নাও থাকে?” “বন্ধু, ‘মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে’ ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত” “বন্ধু, মৃত্যুর পর কি তথাগত থাকেও না, না থাকেও না?” “বন্ধু, ‘মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না” ইহাও ভগবান কর্তৃক অব্যাখ্যাত।”

“বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকে কি? এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি বলেছেন, বন্ধু, ‘মৃত্যুর পর তথাগত থাকে’ ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত। বন্ধু, মৃত্যুর পর কি তথাগত থাকে না? এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি বলেছেন, বন্ধু, ‘মৃত্যুর পর তথাগত থাকে না’ ইহাও ভগবান কর্তৃক অব্যাখ্যাত। বন্ধু, মৃত্যুর পর কি তথাগত থাকে, নাও থাকে? এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি বলেছেন, বন্ধু, ‘মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে’ ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত। বন্ধু, মৃত্যুর পর কি তথাগত থাকেও না, না থাকেও না? এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি বলেছেন, বন্ধু, মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না, ইহাও ভগবান কর্তৃক অব্যাখ্যাত। বন্ধু, কী হেতু কী প্রত্যয় যেজন্য ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত?”

বন্ধু, যে রূপারাম, রূপেরত, রূপ-সম্মোদিত এবং রূপের নিরোধ যথাযথভাবে জ্ঞাত হয় না, দর্শন করে না; তার এরূপ ধারণা হয়ে থাকে, ‘মৃত্যুর পর তথাগত থাকে। মৃত্যুর পর তথাগত থাকে না। মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে। মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না।’

বন্ধু, যে বেদনারাম, বেদনায়রত, বেদনা-সম্মোদিত এবং বেদনার নিরোধ যথাযথভাবে জ্ঞাত হয় না, দর্শন করে না; তার এরূপ ধারণা হয়ে থাকে, ‘মৃত্যুর পর তথাগত থাকে। মৃত্যুর পর তথাগত থাকে না। মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে। মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না।’

বন্ধু, যে সংজ্ঞারাম, সংজ্ঞারত, সংজ্ঞা-সম্মোদিত এবং সংজ্ঞার নিরোধ যথাযথভাবে জ্ঞাত হয় না, দর্শন করে না; তার এরূপ ধারণা হয়ে থাকে, ‘মৃত্যুর পর তথাগত থাকে। মৃত্যুর পর তথাগত থাকে না। মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে। মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না।’

বন্ধু, যে সংস্কার-আরাম, সংস্কাররত, সংস্কার-সম্মোদিত এবং সংস্কারের নিরোধ যথাযথভাবে জ্ঞাত হয় না, দর্শন করে না; তার এরূপ ধারণা হয়ে থাকে, ‘মৃত্যুর পর তথাগত থাকে। মৃত্যুর পর তথাগত থাকে না। মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে। মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না।’

বন্ধু, যে বিজ্ঞানারাম, বিজ্ঞানেরত, বিজ্ঞান-সম্মোদিত এবং বিজ্ঞানের নিরোধ যথাযথভাবে জ্ঞাত হয় না, দর্শন করে না; তার এরূপ ধারণা হয়ে থাকে, ‘মৃত্যুর পর তথাগত থাকে। মৃত্যুর পর তথাগত থাকে না। মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে। মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না’।”

“বন্ধু, অপর কোনো পর্যায় আছে কি, যে কারণে ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত (ব্যাখ্যাত হয়নি)?”

“বন্ধু, আছে। যে ভবারাম, ভবরত, ভব-সম্মোদিত এবং ভবের নিরোধ সম্পর্কে যথাযথভাবে জ্ঞাত হয় না, দর্শন করে না; তার এরূপ ধারণা হয়ে থাকে, ‘মৃত্যুর পর তথাগত থাকে। মৃত্যুর পর তথাগত থাকে না। মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে। মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না।’

বন্ধু, যিনি ভবারাম না হন, ভবরত না হন, ভব-সম্মোদিত না হন এবং ভবের নিরোধ সম্পর্কে যথাযথভাবে জ্ঞাত হন ও দর্শন করেন; তার এরূপ ধারণা উৎপন্ন হয় না, ‘মৃত্যুর পর তথাগত থাকে। মৃত্যুর পর তথাগত থাকে না। মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে। মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না’।”

“বন্ধু, অপর কোনো পর্যায় আছে কি, যে কারণে ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত?”

“বন্ধু, আছে। বন্ধু, যে উপাদান-আরাম, উপাদানরত, উপাদান-সম্মোদিত এবং উপাদানের নিরোধ সম্পর্কে যথাযথভাবে জ্ঞাত হয় না ও দর্শন করে না; তার এরূপ ধারণা হয়, ‘মৃত্যুর পর তথাগত থাকে। মৃত্যুর পর তথাগত থাকে না। মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে। মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না।”

বন্ধু, যিনি উপাদান-আরাম না হন, উপাদানরত না হন, উপাদান-সম্মোদিত না হন এবং উপাদান-নিরোধকে যথাযথভাবে জ্ঞাত হন, দর্শন করেন; তাঁর এরূপ ধারণা হয় না, মৃত্যুর পর তথাগত থাকে। মৃত্যুর পর তথাগত থাকে না। মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে। মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না।”

“বন্ধু, অপর কোনো পর্যায় আছে কি, যে কারণে ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত?”

“বন্ধু, আছে। বন্ধু, যে তৃষ্ণারাম, তৃষ্ণারত, তৃষ্ণা-সম্মোদিত এবং তৃষ্ণার নিরোধ সম্পর্কে যথাযথভাবে জ্ঞাত হয় না, দর্শন করে না; তার এরূপ ধারণা হয়ে থাকে, ‘মৃত্যুর পর তথাগত থাকে। মৃত্যুর পর তথাগত থাকে না। মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে। মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না।”

“বন্ধু, যিনি তৃষ্ণারাম হন না, তষ্ণারত না হন, তৃষ্ণা-সম্মোদিত না হন এবং তৃষ্ণার নিরোধ সম্পর্কে যথাযথভাবে জ্ঞাত হন ও দর্শন করেন; তাঁর এরূপ ধারণা হয় না, ‘মৃত্যুর পর তথাগত থাকে। মৃত্যুর পর তথাগত থাকে না। মৃত্যুর পর তথাগত থাকে, নাও থাকে। মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না।’”

“বন্ধু, অপর কোনো পর্যায় আছে কি, যেজন্য ইহা ভগবান কর্তৃক অব্যাখ্যাত?”

“বন্ধু সারিপুত্র, এখানে আপনি ততোধিক কি জন্যে ইচ্ছা করছেন? বন্ধু সারিপুত্র, তৃষ্ণাক্ষয়ে বিমুক্ত ভিক্ষুর ভবচক্র প্রজ্ঞাপিত হয় না (অর্থাৎ ভবচক্র প্রজ্ঞাপনের মতো কারণ বিদ্যমান নেই)।

ষষ্ঠ সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [০]