অনুবাদসমূহ [১৭]
English
- Bhikkhu Bodhi (2000)
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Dr. Hellmuth Hecker (1993)
- Sabbamitta (2019)
Español
- Isidatta (2010)
Português
- Michael Beisert (2005)
Русский
- SV theravada.ru (2013)
Norsk
- Kåre A. Lie (2018)
বাংলা
- বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, প্রজ্ঞাদর্শী ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
প্রথম বিহার সূত্র
শ্রাবস্তী নিদান। “হে ভিক্ষুগণ, আমি অর্ধমাস একাকী নির্জনে থাকতে ইচ্ছা পোষণ করছি। সে-সময় আমার জন্য পিণ্ডপাত আনয়নকারী একজন ব্যতীত অন্য কারও আমার নিকট উপস্থিত হওয়া উচিত হবে না।” “তাই হোক ভন্তে,” বলে সেই ভিক্ষুগণ ভগবানের কথায় সম্মত হয়ে পিণ্ডপাত সরবরাহকারী একজন ব্যতীত অন্য কেউ তখন ভগবানের নিকট উপস্থিত হলেন না।
অতঃপর ভগবান সেই অর্ধমাস সমাপনে নির্জনতাজনিত ধ্যান হতে উঠে ভিক্ষুদের আহ্বান করে বললেন, “হে ভিক্ষুগণ, সম্বোধি লাভের পর প্রথমাবস্থায় আমি যেরূপে অবস্থান করেছিলাম, সেরূপেই এই কদিন অবস্থান করেছি। আমি এরূপ প্রকৃষ্টভাবে জ্ঞাত হয়েছি যে, মিথ্যাদৃষ্টির প্রত্যয় (কারণ) আমার বেদয়িত বা উপলব্ধ এবং সম্যক দৃষ্টির প্রত্যয়ও আমার উপলব্ধ; মিথ্যা সংকল্পের প্রত্যয় আমার বেদয়িত আর সম্যক সংকল্পের প্রত্যয়ও আমার উপলব্ধ; মিথ্যা বাক্যের প্রত্যয় আমার বেদয়িত এবং সম্যক বাক্যের প্রত্যয়ও আমার উপলব্ধ; মিথ্যা কর্মের প্রত্যয় আমার বেদয়িত আর সম্যক কর্মের প্রত্যয়ও আমার উপলব্ধ; মিথ্যা জীবিকার প্রত্যয় আমার বেদয়িত এবং সম্যক জীবিকার প্রত্যয়ও আমার উপলব্ধ; মিথ্যা প্রচেষ্টার প্রত্যয় আমার বেদয়িত আর সম্যক প্রচেষ্টার প্রত্যয়ও আমার উপলব্ধ; মিথ্যা স্মৃতির প্রত্যয় আমার বেদয়িত এবং সম্যক স্মৃতির প্রত্যয়ও আমার উপলব্ধ ও মিথ্যা সমাধির প্রত্যয় আমার বেদয়িত আর সম্যক সমাধির প্রত্যয়ও আমার উপলব্ধ। ছন্দ বা ইচ্ছার প্রত্যয়, বিতর্কের প্রত্যয়, সংজ্ঞার প্রত্যয়ও আমার উপলব্ধ; ছন্দ, বিতর্ক ও সংজ্ঞা নির্মূল না হলে তৎ প্রত্যয়ও আমার উপলব্ধ হয়; আর যদি ছন্দ, বিতর্ক ও সংজ্ঞা নির্মূল হয় তবে সে কারণও আমার উপলব্ধ। অপ্রাপ্ত বিষয় প্রাপ্তির জন্য প্রচেষ্টা আছে, সেই বিষয় প্রাপ্তির প্রত্যয় বা কারণও আমার উপলব্ধ।” প্রথম সূত্র।
অনুবাদসমূহ [১৭]
English
- Bhikkhu Bodhi (2000)
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Dr. Hellmuth Hecker (1993)
- Sabbamitta (2019)
Español
- Isidatta (2010)
Português
- Michael Beisert (2005)
Русский
- SV theravada.ru (2013)
Norsk
- Kåre A. Lie (2018)
বাংলা
- বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, প্রজ্ঞাদর্শী ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
প্রথম বিহার সূত্র
ব্যাখ্যা [১]
English