লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

প্রথম মেঘ সূত্র

“হে ভিক্ষুগণ, যেমন, গ্রীষ্মের শেষ মাসে উৎপন্ন ধূলি-ময়লারাশি শীঘ্রই অসময়ে উৎপন্ন ঘনমেঘ মূহুর্তে অপসৃত করে এবং পরিষ্কার করে; ঠিক তদ্রুপ ভিক্ষুগণ, ভিক্ষুও আর্য অষ্টাঙ্গিক মার্গ ভাবিত ও বহুলীকৃত করে উৎপন্ন-অনুৎপন্ন পাপ ও অকুশলধর্মসমূহ শীঘ্রই অপসৃত এবং মুক্ত করে।

ভিক্ষুগণ, কীরূপে ভিক্ষু আর্য অষ্টাঙ্গিক মার্গ ভাবিত ও বহুলীকৃত করে উৎপন্ন-অনুৎপন্ন পাপ ও অকুশলধর্মসমূহ শীঘ্রই অপসৃত এবং মুক্ত করে? এক্ষেত্রে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী সম্যক দৃষ্টি ভাবিত করে। একইভাবে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি ভাবিত করে বা অনুশীলন করে।…(পূর্বের বল সূত্রের ন্যায় বিস্তারিতব্য)…। ভিক্ষুগণ, এরূপেই ভিক্ষু আর্য অষ্টাঙ্গিক মার্গ ভাবিত ও বহুলীকৃত করে উৎপন্ন-অনুৎপন্ন পাপ ও অকুশলধর্মসমূহ শীঘ্রই অপসৃত এবং মুক্ত করে।” অষ্টম সূত্র।

ব্যাখ্যা [১]