লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

এষণা (অন্বেষণ) সূত্র

শ্রাবস্তী নিদান। “হে ভিক্ষুগণ, তিন প্রকার এষণা রয়েছে। সেই তিন প্রকার কী কী? যথা : কাম-এষণা, ভব-এষণা ও ব্রহ্মচর্য-এষণা। ইহাই হচ্ছে ত্রিবিধ এষণা। ভিক্ষুগণ, এই ত্রিবিধ এষণা অভিজ্ঞাত হওয়ার জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত। সেই আর্য অষ্টাঙ্গিক মার্গ কী কী? এক্ষেত্রে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী সম্যক দৃষ্টি ভাবিত করে। একইভাবে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি ভাবিত করে বা অনুশীলন করে। ভিক্ষুগণ, এই ত্রিবিধ এষণা অভিজ্ঞাত হওয়ার জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত।

ভিক্ষুগণ, তিন প্রকার এষণা রয়েছে। সেই তিন প্রকার কী কী? যথা : কাম-এষণা, ভব-এষণা ও ব্রহ্মচর্য-এষণা। ইহাই হচ্ছে ত্রিবিধ এষণা। ভিক্ষুগণ, এই ত্রিবিধ এষণা অভিজ্ঞাত হওয়ার জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত। সেই আর্য অষ্টাঙ্গিক মার্গ কী কী? এক্ষেত্রে ভিক্ষু রাগবিনয় (রাগক্ষয়), দোষবিনয় ও মোহবিনয় পর্যাবসান করে সম্যক দৃষ্টি ভাবিত করে। একইভাবে ভিক্ষু রাগবিনয়, দোষবিনয় ও মোহবিনয় পর্যাবসান করে সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি ভাবিত করে বা অনুশীলন করে। ভিক্ষুগণ, এই ত্রিবিধ এষণা অভিজ্ঞাত হওয়ার জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত।

ভিক্ষুগণ, তিন প্রকার এষণা রয়েছে। সেই তিন প্রকার কী কী? যথা : কাম-এষণা, ভব-এষণা ও ব্রহ্মচর্য-এষণা। ইহাই হচ্ছে ত্রিবিধ এষণা। ভিক্ষুগণ, এই ত্রিবিধ এষণা অভিজ্ঞাত হওয়ার জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত। সেই আর্য অষ্টাঙ্গিক মার্গ কী কী? এক্ষেত্রে ভিক্ষু অমৃতোগধ (অমৃতে বা নির্বাণে নিমজ্জিত), অমৃতপরায়ণ ও অমৃত পর্যাবসানরূপ (অমৃত প্রান্তভাগ বা সীমা) সম্যক দৃষ্টি ভাবিত করে। একইভাবে ভিক্ষু অমৃতোগধ, অমৃতপরায়ণ ও অমৃত পর্যাবসানরূপ সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি ভাবিত করে বা অনুশীলন করে। ভিক্ষুগণ, এই ত্রিবিধ এষণা অভিজ্ঞাত হওয়ার জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত।

ভিক্ষুগণ, তিন প্রকার এষণা রয়েছে। সেই তিন প্রকার কী কী? যথা : কাম-এষণা, ভব-এষণা ও ব্রহ্মচর্য-এষণা। ইহাই হচ্ছে ত্রিবিধ এষণা। ভিক্ষুগণ, এই ত্রিবিধ এষণা অভিজ্ঞাত হওয়ার জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত। সেই আর্য অষ্টাঙ্গিক মার্গ কী কী? এক্ষেত্রে ভিক্ষু নির্বাণগামী, নির্বাণাভিমুখী ও নির্বাণের দিকে ক্রমোন্নত সম্যক দৃষ্টি ভাবিত করে। একইভাবে ভিক্ষু নির্বাণগামী, নির্বাণাভিমুখী ও নির্বাণের দিকে ক্রমোন্নত সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি ভাবিত করে বা অনুশীলন করে। ভিক্ষুগণ, এই ত্রিবিধ এষণা অভিজ্ঞাত হওয়ার জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত।

হে ভিক্ষুগণ, তিন প্রকার এষণা রয়েছে। সেই তিন প্রকার কী কী? যথা : কাম-এষণা, ভব-এষণা ও ব্রহ্মচর্য-এষণা। ইহাই হচ্ছে ত্রিবিধ এষণা। ভিক্ষুগণ, এই ত্রিবিধ এষণা পরিজ্ঞাত হওয়ার জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত। সেই আর্য অষ্টাঙ্গিক মার্গ কী কী? এক্ষেত্রে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী সম্যক দৃষ্টি ভাবিত করে। একইভাবে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি ভাবিত করে বা অনুশীলন করে। ভিক্ষুগণ, এই ত্রিবিধ এষণা পরিজ্ঞাত হওয়ার জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত।

ভিক্ষুগণ, তিন প্রকার এষণা রয়েছে। সেই তিন প্রকার কী কী? যথা : কাম-এষণা, ভব-এষণা ও ব্রহ্মচর্য-এষণা। ইহাই হচ্ছে ত্রিবিধ এষণা। ভিক্ষুগণ, এই ত্রিবিধ এষণা পরিজ্ঞাত হওয়ার জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত। সেই আর্য অষ্টাঙ্গিক মার্গ কী কী? এক্ষেত্রে ভিক্ষু রাগবিনয় (রাগক্ষয়), দোষবিনয় ও মোহবিনয় পর্যাবসান করে সম্যক দৃষ্টি ভাবিত করে। একইভাবে ভিক্ষু রাগবিনয়, দোষবিনয় ও মোহবিনয় পর্যাবসান করে সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি ভাবিত করে বা অনুশীলন করে। ভিক্ষুগণ, এই ত্রিবিধ এষণা পরিজ্ঞাত হওয়ার জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত।

ভিক্ষুগণ, তিন প্রকার এষণা রয়েছে। সেই তিন প্রকার কী কী? যথা : কাম-এষণা, ভব-এষণা ও ব্রহ্মচর্য-এষণা। ইহাই হচ্ছে ত্রিবিধ এষণা। ভিক্ষুগণ, এই ত্রিবিধ এষণা পরিজ্ঞাত হওয়ার জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত। সেই আর্য অষ্টাঙ্গিক মার্গ কী কী? এক্ষেত্রে ভিক্ষু অমৃতোগধ (অমৃতে বা নির্বাণে নিমজ্জিত), অমৃতপরায়ণ ও অমৃত পর্যাবসানরূপ (অমৃত প্রান্তভাগ বা সীমা) সম্যক দৃষ্টি ভাবিত করে। একইভাবে ভিক্ষু অমৃতোগধ, অমৃতপরায়ণ ও অমৃত পর্যাবসানরূপ সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক ব্যায়াম প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি ভাবিত করে বা অনুশীলন করে। ভিক্ষুগণ, এই ত্রিবিধ এষণা পরিজ্ঞাত হওয়ার জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত।

ভিক্ষুগণ, তিন প্রকার এষণা রয়েছে। সেই তিন প্রকার কী কী? যথা : কাম-এষণা, ভব-এষণা ও ব্রহ্মচর্য-এষণা। ইহাই হচ্ছে ত্রিবিধ এষণা। ভিক্ষুগণ, এই ত্রিবিধ এষণা পরিজ্ঞাত হওয়ার জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত। সেই আর্য অষ্টাঙ্গিক মার্গ কী কী? এক্ষেত্রে ভিক্ষু নির্বাণগামী, নির্বাণাভিমুখী ও নির্বাণের দিকে ক্রমোন্নত সম্যক দৃষ্টি ভাবিত করে। একইভাবে ভিক্ষু নির্বাণগামী, নির্বাণাভিমুখী ও নির্বাণের দিকে ক্রমোন্নত সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি ভাবিত করে বা অনুশীলন করে। ভিক্ষুগণ, এই ত্রিবিধ এষণা পরিজ্ঞাত হওয়ার জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত।

ভিক্ষুগণ, তিন প্রকার এষণা রয়েছে। সেই তিন প্রকার কী কী? যথা : কাম-এষণা, ভব-এষণা ও ব্রহ্মচর্য-এষণা। ইহাই হচ্ছে ত্রিবিধ এষণা। ভিক্ষুগণ, এই ত্রিবিধ এষণা পরিক্ষয়ের জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত। সেই আর্য অষ্টাঙ্গিক মার্গ কী কী? এক্ষেত্রে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী সম্যক দৃষ্টি ভাবিত করে। একইভাবে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি ভাবিত করে বা অনুশীলন করে। ভিক্ষুগণ, এই ত্রিবিধ এষণা পরিক্ষয়ের জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত।

ভিক্ষুগণ, তিন প্রকার এষণা রয়েছে। সেই তিন প্রকার কী কী? যথা : কাম-এষণা, ভব-এষণা ও ব্রহ্মচর্য-এষণা। ইহাই হচ্ছে ত্রিবিধ এষণা। ভিক্ষুগণ, এই ত্রিবিধ এষণা পরিক্ষয়ের জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত। সেই আর্য অষ্টাঙ্গিক মার্গ কী কী? এক্ষেত্রে ভিক্ষু রাগবিনয় (রাগক্ষয়), দোষবিনয় ও মোহবিনয় পর্যাবসান করে সম্যক দৃষ্টি ভাবিত করে। একইভাবে ভিক্ষু রাগবিনয়, দোষবিনয় ও মোহবিনয় পর্যাবসান করে সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি ভাবিত করে বা অনুশীলন করে। ভিক্ষুগণ, এই ত্রিবিধ এষণা পরিক্ষয়ের জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত।

ভিক্ষুগণ, তিন প্রকার এষণা রয়েছে। সেই তিন প্রকার কী কী? যথা : কাম-এষণা, ভব-এষণা ও ব্রহ্মচর্য-এষণা। ইহাই হচ্ছে ত্রিবিধ এষণা। ভিক্ষুগণ, এই ত্রিবিধ এষণা পরিক্ষয়ের জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত। সেই আর্য অষ্টাঙ্গিক মার্গ কী কী? এক্ষেত্রে ভিক্ষু অমৃতোগধ (অমৃতে বা নির্বাণে নিমজ্জিত), অমৃতপরায়ণ ও অমৃত পর্যাবসানরূপ (অমৃত প্রান্তভাগ বা সীমা) সম্যক দৃষ্টি ভাবিত করে। একইভাবে ভিক্ষু অমৃতোগধ, অমৃতপরায়ণ ও অমৃত পর্যাবসানরূপ সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি ভাবিত করে বা অনুশীলন করে। ভিক্ষুগণ, এই ত্রিবিধ এষণা পরিক্ষয়ের জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত।

ভিক্ষুগণ, তিন প্রকার এষণা রয়েছে। সেই তিন প্রকার কী কী? যথা : কাম-এষণা, ভব-এষণা ও ব্রহ্মচর্য-এষণা। ইহাই হচ্ছে ত্রিবিধ এষণা। ভিক্ষুগণ, এই ত্রিবিধ এষণা পরিক্ষয়ের জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত। সেই আর্য অষ্টাঙ্গিক মার্গ কী কী? এক্ষেত্রে ভিক্ষু নির্বাণগামী, নির্বাণাভিমুখী ও নির্বাণের দিকে ক্রমোন্নত সম্যক দৃষ্টি ভাবিত করে। একইভাবে ভিক্ষু নির্বাণগামী, নির্বাণাভিমুখী ও নির্বাণের দিকে ক্রমোন্নত সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি ভাবিত করে বা অনুশীলন করে। ভিক্ষুগণ, এই ত্রিবিধ এষণা পরিক্ষয়ের জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত।

ভিক্ষুগণ, তিন প্রকার এষণা রয়েছে। সেই তিন প্রকার কী কী? যথা : কাম-এষণা, ভব-এষণা ও ব্রহ্মচর্য-এষণা। ইহাই হচ্ছে ত্রিবিধ এষণা। ভিক্ষুগণ, এই ত্রিবিধ এষণা প্রহানের জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত। সেই আর্য অষ্টাঙ্গিক মার্গ কী কী? এক্ষেত্রে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী সম্যক দৃষ্টি ভাবিত করে। একইভাবে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি ভাবিত করে বা অনুশীলন করে। ভিক্ষুগণ, এই ত্রিবিধ এষণা প্রহানের জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত।

ভিক্ষুগণ, তিন প্রকার এষণা রয়েছে। সেই তিন প্রকার কী কী? যথা : কাম-এষণা, ভব-এষণা ও ব্রহ্মচর্য-এষণা। ইহাই হচ্ছে ত্রিবিধ এষণা। ভিক্ষুগণ, এই ত্রিবিধ এষণা প্রহানের জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত। সেই আর্য অষ্টাঙ্গিক মার্গ কী কী? এক্ষেত্রে ভিক্ষু রাগবিনয় (রাগক্ষয়), দোষবিনয় ও মোহবিনয় পর্যাবসান করে সম্যক দৃষ্টি ভাবিত করে। একইভাবে ভিক্ষু রাগবিনয়, দোষবিনয় ও মোহবিনয় পর্যাবসান করে সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি ভাবিত করে বা অনুশীলন করে। ভিক্ষুগণ, এই ত্রিবিধ এষণা প্রহানের জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত।

ভিক্ষুগণ, তিন প্রকার এষণা রয়েছে। সেই তিন প্রকার কী কী? যথা : কাম-এষণা, ভব-এষণা ও ব্রহ্মচর্য-এষণা। ইহাই হচ্ছে ত্রিবিধ এষণা। ভিক্ষুগণ, এই ত্রিবিধ এষণা প্রহানের জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত। সেই আর্য অষ্টাঙ্গিক মার্গ কী কী? এক্ষেত্রে ভিক্ষু অমৃতোগধ (অমৃতে বা নির্বাণে নিমজ্জিত), অমৃতপরায়ণ ও অমৃত পর্যাবসানরূপ (অমৃত প্রান্তভাগ বা সীমা) সম্যক দৃষ্টি ভাবিত করে। একইভাবে ভিক্ষু অমৃতোগধ, অমৃতপরায়ণ ও অমৃত পর্যাবসানরূপ সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি ভাবিত করে বা অনুশীলন করে। ভিক্ষুগণ, এই ত্রিবিধ এষণা প্রহানের জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত।

ভিক্ষুগণ, তিন প্রকার এষণা রয়েছে। সেই তিন প্রকার কী কী? যথা : কাম-এষণা, ভব-এষণা ও ব্রহ্মচর্য-এষণা। ইহাই হচ্ছে ত্রিবিধ এষণা। ভিক্ষুগণ, এই ত্রিবিধ এষণা প্রহানের জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত। সেই আর্য অষ্টাঙ্গিক মার্গ কী কী? এক্ষেত্রে ভিক্ষু নির্বাণগামী, নির্বাণাভিমুখী ও নির্বাণের দিকে ক্রমোন্নত সম্যক দৃষ্টি ভাবিত করে। একইভাবে ভিক্ষু নির্বাণগামী, নির্বাণাভিমুখী ও নির্বাণের দিকে ক্রমোন্নত সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি ভাবিত করে বা অনুশীলন করে। ভিক্ষুগণ, এই ত্রিবিধ এষণা প্রহানের জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত।” প্রথম সূত্র।

ব্যাখ্যা [১]