লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

বেদনা সূত্র

“হে ভিক্ষুগণ, তিন প্রকার বেদনা আছে। সেই তিন প্রকার কী কী? যথা : সুখবেদনা, দুঃখবেদনা ও উপেক্ষা বেদনা। ইহাই হচ্ছে ত্রিবিধ বেদনা। ভিক্ষুগণ, এই ত্রিবিধ বেদনা অভিজ্ঞাত ও পরিজ্ঞাত হওয়ার জন্য এবং পরিক্ষয় ও প্রহানের জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত। সেই আর্য অষ্টাঙ্গিক মার্গ কী কী? এক্ষেত্রে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী সম্যক দৃষ্টি ভাবিত করে। একইভাবে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি ভাবিত করে।…(পূর্বের এষণা সূত্রের ন্যায় বিস্তারিতব্য)…। ভিক্ষুগণ, এই ত্রিবিধ বেদনা অভিজ্ঞাত ও পরিজ্ঞাত হওয়ার জন্য এবং পরিক্ষয় ও প্রহানের জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত।” নবম সূত্র।

ব্যাখ্যা [০]