লোড হচ্ছে

অনুবাদসমূহ [২০]

ওঘ (স্রোত) সূত্র

শ্রাবস্তী নিদান। “হে ভিক্ষুগণ, এই চারি প্রকার ওঘ (স্রোত) রয়েছে। সেই চারি প্রকার কী কী? যথা : কাম-ওঘ, ভব-ওঘ, দৃষ্টি-ওঘ ও অবিদ্যা-ওঘ। ইহাই হচ্ছে চারিবিধ ওঘ। ভিক্ষুগণ, এই চারিবিধ ওঘ অভিজ্ঞাত ও পরিজ্ঞাত হওয়ার জন্য এবং পরিক্ষয় ও প্রহানের জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত। সেই আর্য অষ্টাঙ্গিক মার্গ কী কী? এক্ষেত্রে ভিক্ষু বিবেক আশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী সম্যক দৃষ্টি ভাবিত করে। একইভাবে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি ভাবিত করে।… (পূর্বের এষণা সূত্রের ন্যায় বিস্তারিতব্য)…। ভিক্ষুগণ, এই চারিবিধ ওঘ অভিজ্ঞাত ও পরিজ্ঞাত হওয়ার জন্য এবং পরিক্ষয় ও প্রহানের জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত।” প্রথম সূত্র।

ব্যাখ্যা [০]