লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

গ্রন্থি সূত্র

“হে ভিক্ষুগণ, এই চারি প্রকার গ্রন্থি রয়েছে। সেই চারি প্রকার কী কী? যথা : অভিধ্যা (অতিলোভ) কায়গ্রন্থি, ব্যাপাদ কায়গ্রন্থি, শীলব্রতপরামর্শ কায়গ্রন্থি ও সত্যাভিনিবেশ কায়গ্রন্থি। ইহাই হচ্ছে চারিবিধ গ্রন্থি। ভিক্ষুগণ, এই চারিবিধ গ্রন্থি অভিজ্ঞাত ও পরিজ্ঞাত হওয়ার জন্য এবং পরিক্ষয় ও প্রহানের জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত। সেই আর্য অষ্টাঙ্গিক মার্গ কী কী? এক্ষেত্রে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী সম্যক দৃষ্টি ভাবিত করে। একইভাবে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি ভাবিত করে।…(পূর্বের এষণা সূত্রের ন্যায় বিস্তারিতব্য)…। ভিক্ষুগণ, এই চারিবিধ গ্রন্থি অভিজ্ঞাত ও পরিজ্ঞাত হওয়ার জন্য এবং পরিক্ষয় ও প্রহানের জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত।” চতুর্থ সূত্র।

ব্যাখ্যা [০]