লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৮]

কামগুণ সূত্র

“হে ভিক্ষুগণ, এই পাঁচ প্রকার কামগুণ রয়েছে। সেই পাঁচ প্রকার কী কী? যথা : ইষ্ট, কান্ত, মনোজ্ঞ, প্রিয়রূপ, কামোদ্দীপক ও প্রলোভনকারী চক্ষুবিজ্ঞেয় রূপ আছে; একইভাবে ইষ্ট, কান্ত, মনোজ্ঞ, প্রিয়রূপ, কামোদ্দীপক ও প্রলোভনকারী শ্রোত্রবিজ্ঞেয় শব্দ, ঘ্রাণবিজ্ঞেয় গন্ধ, জিহ্বাবিজ্ঞেয় রস এবং কায়বিজ্ঞেয় স্পর্শ আছে। ইহাই হচ্ছে পঞ্চবিধ কামগুণ। ভিক্ষুগণ, এই পঞ্চবিধ কামগুণ অভিজ্ঞাত ও পরিজ্ঞাত হওয়ার জন্য এবং পরিক্ষয় ও প্রহানের জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত। সেই আর্য অষ্টাঙ্গিক মার্গ কী কী? এক্ষেত্রে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী সম্যক দৃষ্টি ভাবিত করে। একইভাবে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি ভাবিত করে।…(পূর্বের এষণা সূত্রের ন্যায় বিস্তারিতব্য)…। ভিক্ষুগণ, এই পঞ্চবিধ কামগুণ অভিজ্ঞাত ও পরিজ্ঞাত হওয়ার জন্য এবং পরিক্ষয় ও প্রহানের জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা উচিত।” ষষ্ঠ সূত্র।

ব্যাখ্যা [০]