লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

দ্বিতীয় কুক্কুটারাম সূত্র

পাটলিপুত্র নিদান। “আবুসো, আনন্দ, এই যে, ‘ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য’ বলা হয়। সেই ব্রহ্মচর্য কত প্রকার এবং ব্রহ্মচর্যের পর্যাবসানই বা কীরূপ?” “সাধু, আবুসো ভদ্র, সাধু। আবুসো ভদ্র, আপনি অত্যন্ত বিচক্ষণপূর্ণ, প্রত্যুৎপন্নমতিসম্পন্ন ও কল্যাণপ্রদ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। আপনি এরূপ জিজ্ঞাসা করেছেন যে, ‘আবুসো, আনন্দ, এই যে, ‘ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য’ বলা হয়। সেই ব্রহ্মচর্য কত প্রকার এবং সেই ব্রহ্মচর্যের পর্যাবসানই বা কীরূপ?’” “হ্যাঁ আবুসো, আমি এরূপই জিজ্ঞাসা করেছি।”

“হে আবুসো, এই আট প্রকার সম্যক মার্গই হচ্ছে ব্রহ্মচর্য। যথা : সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি। আর আবুসো রাগক্ষয়, দ্বেষক্ষয় ও মোহক্ষয়ই হচ্ছে ব্রহ্মচর্যের প্রকৃত পর্যাবসান।” নবম সূত্র।

ব্যাখ্যা [০]