লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

প্রথম প্রতিপদা সূত্র

শ্রাবস্তী নিদান। “হে ভিক্ষুগণ, আমি তোমাদের মিথ্যা প্রতিপদা ও সম্যক প্রতিপদা সম্পর্কিত দেশনা করব। তা তোমরা শ্রবণ কর। ভিক্ষুগণ, সেই মিথ্যা প্রতিপদাসমূহ কী কী? তা হচ্ছে যথা : মিথ্যাদৃষ্টি, মিথ্যা সংকল্প, মিথ্যা বাক্য, মিথ্যা কর্ম, মিথ্যা জীবিকা, মিথ্যা প্রচেষ্টা, মিথ্যা স্মৃতি ও মিথ্যা সমাধি। এগুলোকে বলা হয় মিথ্যা প্রতিপদা। আর ভিক্ষুগণ, সম্যক প্রতিপদাসমূহ কী কী? তা হচ্ছে যথা : সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি। ভিক্ষুগণ, এগুলোকেই সম্যক প্রতিপদা বলা হয়।” তৃতীয় সূত্র।

ব্যাখ্যা [১]