লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৮]

সমাধি সূত্র

শ্রাবস্তী নিদান। “হে ভিক্ষুগণ, আমি তোমাদের হেতুসম্বন্ধীয় ও সঙ্গতিপূর্ণ আর্য সম্যক সমাধি সম্বন্ধে দেশনা করব। তা তোমরা শ্রবণ কর। ভিক্ষুগণ, সেই হেতুসম্বন্ধীয় ও সঙ্গতিপূর্ণ আর্য সম্যক সমাধি কী? তা হচ্ছে যথা : সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা ও সম্যক স্মৃতি। ভিক্ষুগণ, এই সপ্তাঙ্গের সাথে যা চিত্তের একাগ্রতা ও সঙ্গতিপূর্ণ তাকেই বলা হয় হেতুসম্বন্ধীয় ও সঙ্গতিপূর্ণ আর্য সম্যক সমাধি।” অষ্টম সূত্র।

ব্যাখ্যা [১]