লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

দ্বিতীয় প্রতিপত্তি সূত্র

শ্রাবস্তী নিদান। “হে ভিক্ষুগণ, আমি তোমাদের মিথ্যা প্রতিপন্ন ও সম্যক প্রতিপন্ন সম্পর্কে দেশনা করব। তা তোমরা শ্রবণ কর। ভিক্ষুগণ, মিথ্যা প্রতিপন্ন কী কী? এক্ষেত্রে কোনো ব্যক্তি মিথ্যাদৃষ্টিসম্পন্ন হয়। একইভাবে সে মিথ্যা সংকল্প, মিথ্যা বাক্য, মিথ্যা কর্ম, মিথ্যা জীবিকা, মিথ্যা প্রচেষ্টা, মিথ্যা স্মৃতি ও মিথ্যা সমাধিসম্পন্ন হয়। একেই বলা হয় মিথ্যা প্রতিপন্ন।

ভিক্ষুগণ, সম্যক প্রতিপন্ন কী কী? এক্ষেত্রে কোনো ব্যক্তি সম্যক দৃষ্টিসম্পন্ন হয়। একইভাবে সে সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধিসম্পন্ন হয়। ভিক্ষুগণ, একেই বলা হয় সম্যক প্রতিপন্ন।” দ্বিতীয় সূত্র।

ব্যাখ্যা [০]