লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

দ্বিতীয় ব্রহ্মচর্য সূত্র

শ্রাবস্তী নিদান। “হে ভিক্ষুগণ, আমি তোমাদের ব্রহ্মচর্য ও ব্রহ্মচর্যের অর্থ সম্পর্কে দেশনা করব। তা তোমরা শ্রবণ কর। ভিক্ষুগণ, ব্রহ্মচর্য কাকে বলে? তা হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ; যথা : সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি। ইহাকে বলা হয় ব্রহ্মচর্য। ভিক্ষুগণ, ব্রহ্মচর্যের অর্থ কাকে বলে? তা হচ্ছে যথা : রাগক্ষয়, দ্বেষক্ষয় ও মোহক্ষয়। ইহাকে বলা হয় ব্রহ্মচর্যার্থ।” দশম সূত্র।

প্রতিপত্তি বর্গ সমাপ্ত।

তস্সুদ্দানং/সূত্রসূচি

প্রতিপত্তি, প্রতিপন্ন, বিরুদ্ধ আর পারঙ্গম,
কথিত দ্বয় শ্রামণ্য, ব্রাহ্মণ্য অপর দ্বয়;
ব্রহ্মচর্য সূত্র দ্বয় যোগে বর্গ হলো সমাপ্ত॥

ব্যাখ্যা [০]