লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

সম্প্রজ্ঞানযুক্ত মনোযোগসম্পদ সূত্র

“সম্প্রজ্ঞানযুক্ত মনোযোগসম্পদ বিদ্যমান। ভিক্ষুগণ, সম্প্রজ্ঞানযুক্ত মনোযোগসম্পন্ন ভিক্ষুর নিকট এরূপ প্রত্যাশিত যে, সে আর্য অষ্টাঙ্গিক মার্গ ভাবিত ও বহুলীকৃত করবে।

ভিক্ষুগণ, সম্প্রজ্ঞানযুক্ত মনোযোগসম্পন্ন ভিক্ষু কীরূপে আর্য অষ্টাঙ্গিক মার্গ ভাবিত ও বহুলীকৃত করে? এক্ষেত্রে ভিক্ষু রাগবিনয় (রাগক্ষয়), দোষবিনয় ও মোহবিনয় পর্যাবসান করে সম্যক দৃষ্টি ভাবিত বা অনুশীলন করে থাকে। একইভাবে ভিক্ষু রাগবিনয়, দোষবিনয় ও মোহবিনয় পর্যাবসান করে সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি ভাবিত করে। ভিক্ষুগণ, এরূপেই সম্প্রজ্ঞানযুক্ত মনোযোগসম্পন্ন ভিক্ষু আর্য অষ্টাঙ্গিক মার্গ ভাবিত ও বহুলীকৃত করে।” সপ্তম সূত্র।

সূর্যপেয়্যাল বর্গ সমাপ্ত।

তস্সুদ্দানং/সূত্রসূচি

কল্যাণমিত্র, শীল, ছন্দ আর আত্মসম্পদ সূত্র;
দৃষ্টি, অপ্রমাদ ও সপ্তমে সম্প্রজ্ঞানযুক্ত হয় উক্ত॥

ব্যাখ্যা [০]