লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

কল্যাণমিত্র সূত্র

শ্রাবস্তী নিদান। “হে ভিক্ষুগণ, আর্য অষ্টাঙ্গিক মার্গ উৎপন্ন (বা বৃদ্ধির) জন্য একধর্ম বহুপকারী হয়। সেই একধর্ম কী? তা হচ্ছে, ‘কল্যাণমিত্রতা’। ভিক্ষুগণ, কল্যাণমিত্র ভিক্ষুর নিকট এরূপ প্রত্যাশিত যে, সে আর্য অষ্টাঙ্গিক মার্গ ভাবিত ও বহুলীকৃত করবে। কল্যাণমিত্র ভিক্ষু কীরূপে আর্য অষ্টাঙ্গিক মার্গ ভাবিত ও বহুলীকৃত করে?

ভিক্ষুগণ, এক্ষেত্রে ভিক্ষু রাগবিনয় (রাগক্ষয়), দোষবিনয় ও মোহবিনয় পর্যাবসান করে সম্যক দৃষ্টি ভাবিত বা অনুশীলন করে থাকে। একইভাবে ভিক্ষু রাগবিনয়, দোষবিনয় ও মোহবিনয় পর্যাবসান করে সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি ভাবিত করে। ভিক্ষুগণ, এরূপেই কল্যাণমিত্র ভিক্ষু আর্য অষ্টাঙ্গিক মার্গ ভাবিত ও বহুলীকৃত করে।” প্রথম সূত্র।

ব্যাখ্যা [০]