লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

কল্যাণমিত্র সূত্র

শ্রাবস্তী নিদান। “হে ভিক্ষুগণ, আমি ‘কল্যাণমিত্রতা’ ছাড়া অন্য একটি ধর্মও দেখছি না, যা দ্বারা অনুৎপন্ন আর্য অষ্টাঙ্গিক মার্গ উৎপন্ন হয় এবং উৎপন্ন আর্য অষ্টাঙ্গিক মার্গ ভাবনায় পরিপূর্ণ হয়। ভিক্ষুগণ, কল্যাণমিত্র ভিক্ষুর নিকট এরূপ প্রত্যাশিত হয় যে, সে আর্য অষ্টাঙ্গিক মার্গ ভাবিত ও বহুলীকৃত করবে।

ভিক্ষুগণ, কল্যাণমিত্র ভিক্ষু কীরূপে আর্য অষ্টাঙ্গিক মার্গ ভাবিত ও বহুলীকৃত করে? এক্ষেত্রে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী সম্যক স্মৃতি ভাবিত বা অনুশীলন করে। একইভাবে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি ভাবিত করে। ভিক্ষুগণ, এরূপেই কল্যাণমিত্র ভিক্ষু আর্য অষ্টাঙ্গিক মার্গ ভাবিত ও বহুলীকৃত করে।” প্রথম সূত্র।

ব্যাখ্যা [০]