লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

ষষ্ঠ পূর্বনিম্ন সূত্র

“হে ভিক্ষুগণ, যেমন, যেকোনো মহানদী যথা : গঙ্গা, যমুনা, অচিরবতী, সরভূ ও মহী এই সমস্ত মহানদীসমূহ পূর্বদিকে প্রবাহিত, পূর্বদিকেই বয়ে চলে এবং পূর্বদিকে ক্রমোন্নত; ঠিক তদ্রুপ ভিক্ষুগণ, ভিক্ষু আর্য অষ্টাঙ্গিক মার্গ ভাবিত ও বহুলীকৃত করে নির্বাণগামী হয়, নির্বাণাভিমুখী হয় এবং নির্বাণের দিকেই ক্রমোন্নত হয়। ভিক্ষুগণ, কীরূপে ভিক্ষু আর্য অষ্টাঙ্গিক মার্গ ভাবিত ও বহুলীকৃত করে নির্বাণগামী হয়, নির্বাণাভিমুখী হয় এবং নির্বাণের দিকেই ক্রমোন্নত হয়?

ভিক্ষুগণ, এক্ষেত্রে ভিক্ষু বিবেক আশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী সম্যক দৃষ্টি ভাবিত করে। একইভাবে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি ভাবিত করে। ভিক্ষুগণ, এরূপেই ভিক্ষু আর্য অষ্টাঙ্গিক মার্গ ভাবিত ও বহুলীকৃত করে নির্বাণগামী হয়, নির্বাণাভিমুখী হয় এবং নির্বাণের দিকেই ক্রমোন্নত হয়।” ষষ্ঠ সূত্র।

ব্যাখ্যা [০]