লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

দ্বিতীয় উৎপন্ন সূত্র

“হে ভিক্ষুগণ, এই সপ্ত বোজ্ঝাঙ্গ ভাবিত ও বহুলীকৃত হলে অনুৎপন্ন বিষয় উৎপন্ন হয়, যা সুগতবিনয় ব্যতীত অন্যত্র উৎপন্ন হয় না। সেই সপ্ত কী কী? স্মৃতি-সম্বোজ্ঝাঙ্গ, ধর্মবিচয়-সম্বোজ্ঝাঙ্গ, বীর্য-সম্বোজ্ঝাঙ্গ, প্রীতি-সম্বোজ্ঝাঙ্গ, প্রশ্রদ্ধি (প্রশান্তি)-সম্বোজ্ঝাঙ্গ, সমাধি-সম্বোজ্ঝাঙ্গ ও উপেক্ষা-সম্বোজ্ঝাঙ্গ। ভিক্ষুগণ, এই সপ্ত বোজ্ঝাঙ্গ ভাবিত ও বহুলীকৃত হলে অনুৎপন্ন বিষয় উৎপন্ন হয়, যা সুগতবিনয় ব্যতীত অন্যত্র উৎপন্ন হয় না।” দশম সূত্র।

পর্বত বর্গ সমাপ্ত।

তস্সুদ্দানং/সূত্রসূচি

হিমালয়, কায়, শীল, বস্ত্র, ভিক্ষু ও কুণ্ডলীয়;
কূট আর উপবান, অপর উৎপন্ন সূত্রদ্বয়॥

ব্যাখ্যা [০]