লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

বিরুদ্ধ সূত্র

“হে ভিক্ষুগণ, যাদের পক্ষে সপ্ত বোজ্ঝাঙ্গ বিরুদ্ধ (উপেক্ষিত), তাদের পক্ষে সম্যক দুঃখক্ষয়কর আর্যমার্গ লাভও বিরুদ্ধ হয়। আর যাদের পক্ষে সপ্ত বোজ্ঝাঙ্গ আরব্ধ (গৃহীত), তাদের পক্ষে সম্যক দুঃখক্ষয়কর আর্যমার্গ লাভও আরব্ধ হয়। সেই সপ্ত কী কী? স্মৃতি-সম্বোজ্ঝাঙ্গ, ধর্মবিচয়-সম্বোজ্ঝাঙ্গ, বীর্য-সম্বোজ্ঝাঙ্গ, প্রীতি-সম্বোজ্ঝাঙ্গ, প্রশ্রদ্ধি (প্রশান্তি)-সম্বোজ্ঝাঙ্গ, সমাধি-সম্বোজ্ঝাঙ্গ ও উপেক্ষা-সম্বোজ্ঝাঙ্গ। ভিক্ষুগণ, যাদের পক্ষে এই সপ্ত বোজ্ঝাঙ্গ বিরুদ্ধ (উপেক্ষিত), তাদের পক্ষে সম্যক দুঃখক্ষয়কর আর্যমার্গ লাভও বিরুদ্ধ হয়। আর যাদের পক্ষে এই সপ্ত বোজ্ঝাঙ্গ আরব্ধ (গৃহীত), তাদের পক্ষে সম্যক দুঃখক্ষয়কর আর্যমার্গ লাভও আরব্ধ হয়।” অষ্টম সূত্র।

ব্যাখ্যা [০]