লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

বহিঃরঙ্গ সূত্র

“হে ভিক্ষুগণ, কল্যাণমিত্রতারূপ বাহ্যিক অঙ্গ ছাড়া সপ্ত বোজ্ঝাঙ্গ উৎপাদনের জন্য আমি অন্য এক অঙ্গও দেখতে পাচ্ছি না। কল্যাণমিত্র ভিক্ষুর নিকট এরূপই প্রত্যাশিত যে, ‘সে সপ্ত বোজ্ঝাঙ্গ ভাবিত ও বহুলীকৃত করবে’। কল্যাণমিত্র ভিক্ষু কীরূপে সপ্ত বোজ্ঝাঙ্গ ভাবিত ও বহুলীকৃত করে? এক্ষেত্রে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী স্মৃতি-সম্বোজ্ঝাঙ্গ ভাবিত করে। অনুরূপভাবে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী ধর্মবিচয়-সম্বোজ্ঝাঙ্গ, বীর্য-সম্বোজ্ঝাঙ্গ, প্রীতি-সম্বোজ্ঝাঙ্গ, প্রশ্রদ্ধি (প্রশান্তি)-সম্বোজ্ঝাঙ্গ, সমাধি-সম্বোজ্ঝাঙ্গ ও উপেক্ষা-সম্বোজ্ঝাঙ্গ ভাবিত করে। ভিক্ষুগণ, এরূপেই কল্যাণমিত্র ভিক্ষু সপ্ত বোজ্ঝাঙ্গ ভাবিত ও বহুলীকৃত করে।” দশম সূত্র।

চক্রবর্তী বর্গ সমাপ্ত।

তস্সুদ্দানং/সূত্রসূচি

অহংকার, চক্রবর্তী, মার, দুষ্প্রাজ্ঞ আর প্রজ্ঞাবানে;
দরিদ্র, অদরিদ্র, আদিত্য ও দুই অঙ্গে দশ গণে॥

ব্যাখ্যা [০]