“হে ভিক্ষুগণ, অশুভসংজ্ঞা ভাবিত ও বহুলীকৃত হলে মহাফল ও মহা-আনিশংস লাভ হয়। কীরূপে অশুভসংজ্ঞা ভাবিত ও বহুলীকৃত হলে মহাফল ও মহা-আনিশংস লাভ হয়? এক্ষেত্রে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী অশুভসংজ্ঞাসহগত স্মৃতি-সম্বোজ্ঝাঙ্গ ভাবিত করে। অনুরূপভাবে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী অশুভসংজ্ঞাসহগত ধর্মবিচয়-সম্বোজ্ঝাঙ্গ, অশুভসংজ্ঞাসহগত বীর্য-সম্বোজ্ঝাঙ্গ, অশুভসংজ্ঞাসহগত প্রীতি-সম্বোজ্ঝাঙ্গ, অশুভসংজ্ঞাসহগত প্রশ্রদ্ধি (প্রশান্তি)-সম্বোজ্ঝাঙ্গ, অশুভসংজ্ঞাসহগত সমাধি-সম্বোজ্ঝাঙ্গ ও অশুভসংজ্ঞাসহগত উপেক্ষা-সম্বোজ্ঝাঙ্গ ভাবিত করে। ভিক্ষুগণ, এরূপেই অশুভসংজ্ঞা ভাবিত ও বহুলীকৃত হলে মহাফল ও মহা-আনিশংস লাভ হয়।
ভিক্ষুগণ, অশুভসংজ্ঞা ভাবিত ও বহুলীকৃত হলে ইহজন্মে অর্হত্ত্ব কিংবা মৃত্যুকালে অনাগামী এই দুটি ফলের মধ্যে যেকোনো একটি প্রত্যাশিত হয়। কীরূপে অশুভসংজ্ঞা ভাবিত ও বহুলীকৃত হলে ইহজন্মে অর্হত্ত্ব কিংবা মৃত্যুকালে অনাগামী এই দুটি ফলের মধ্যে যেকোনো একটি প্রত্যাশিত হয়? এক্ষেত্রে ভিক্ষু বিবেক-নিশ্রিত (আশ্রিত), বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী অশুভসংজ্ঞাসহগত স্মৃতি-সম্বোজ্ঝাঙ্গ ভাবিত করে। অনুরূপভাবে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী অশুভসংজ্ঞাসহগত ধর্মবিচয়-সম্বোজ্ঝাঙ্গ, অশুভসংজ্ঞাসহগত বীর্য-সম্বোজ্ঝাঙ্গ, অশুভসংজ্ঞাসহগত প্রীতি-সম্বোজ্ঝাঙ্গ, অশুভসংজ্ঞাসহগত প্রশ্রদ্ধি (প্রশান্তি)-সম্বোজ্ঝাঙ্গ, অশুভসংজ্ঞাসহগত সমাধি-সম্বোজ্ঝাঙ্গ ও অশুভসংজ্ঞাসহগত উপেক্ষা-সম্বোজ্ঝাঙ্গ ভাবিত করে। ভিক্ষুগণ, এরূপেই অশুভসংজ্ঞা ভাবিত ও বহুলীকৃত হলে ইহজন্মে অর্হত্ত্ব কিংবা মৃত্যুকালে অনাগামী এই দুটি ফলের মধ্যে যেকোনো একটি প্রত্যাশিত হয়।
ভিক্ষুগণ, অশুভসংজ্ঞা ভাবিত ও বহুলীকৃত হলে মহাসুফল ও মহাযোগক্ষেম লাভের জন্য এবং মহাসংবেগ উৎপাদনের জন্য ও মহাসুখে অবস্থানের জন্য সংবর্তিত হয়। কীরূপে অশুভসংজ্ঞা ভাবিত ও বহুলীকৃত হলে মহাসুফল ও মহাযোগক্ষেম লাভের জন্য এবং মহাসংবেগ উৎপাদনের জন্য ও মহাসুখে অবস্থানের জন্য সংবর্তিত হয়? এক্ষেত্রে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী অশুভসংজ্ঞাসহগত স্মৃতি-সম্বোজ্ঝাঙ্গ ভাবিত করে। অনুরূপভাবে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী অশুভসংজ্ঞাসহগত ধর্মবিচয়-সম্বোজ্ঝাঙ্গ, অশুভসংজ্ঞাসহগত বীর্য-সম্বোজ্ঝাঙ্গ, অশুভসংজ্ঞাসহগত প্রীতি-সম্বোজ্ঝাঙ্গ, অশুভসংজ্ঞাসহগত প্রশ্রদ্ধি (প্রশান্তি)-সম্বোজ্ঝাঙ্গ, অশুভসংজ্ঞাসহগত সমাধি-সম্বোজ্ঝাঙ্গ ও অশুভসংজ্ঞাসহগত উপেক্ষা-সম্বোজ্ঝাঙ্গ ভাবিত করে। ভিক্ষুগণ, এরূপেই অশুভসংজ্ঞা ভাবিত ও বহুলীকৃত হলে মহাসুফল ও মহাযোগক্ষেম লাভের জন্য এবং মহাসংবেগ উৎপাদনের জন্য ও মহাসুখে অবস্থানের জন্য সংবর্তিত হয়।” প্রথম সূত্র।
ব্যাখ্যা [১]
English