লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

কূটাগার সূত্র

“হে ভিক্ষুগণ, যেমন, কূটাগারের যে-সকল বিম বা বড়গা রয়েছে, সে-সকল বিম কূটগামী, কূট হতে নিম্নাভিমুখী এবং কূট বা বড়গাতেই মিলিত। ঠিক এরূপেই ভিক্ষুগণ, সপ্ত বোজ্ঝাঙ্গ ভাবিত ও বহুলীকৃত হলে ভিক্ষু নির্বাণের দিকে ঝুঁকে পড়ে, নির্বাণাভিমুখী হয় এবং নির্বাণে ক্রমোন্নত হয়।

ভিক্ষুগণ, কীরূপে সপ্ত বোজ্ঝাঙ্গ ভাবিত ও বহুলীকৃত হলে ভিক্ষু নির্বাণের দিকে ঝুঁকে পড়ে, নির্বাণাভিমুখী হয় এবং নির্বাণে ক্রমোন্নত হয়? এক্ষেত্রে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী স্মৃতি-সম্বোজ্ঝাঙ্গ ভাবিত করে। অনুরূপভাবে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী ধর্মবিচয়-সম্বোজ্ঝাঙ্গ, বীর্য-সম্বোজ্ঝাঙ্গ, প্রীতি-সম্বোজ্ঝাঙ্গ, প্রশ্রদ্ধি (প্রশান্তি)-সম্বোজ্ঝাঙ্গ, সমাধি-সম্বোজ্ঝাঙ্গ এবং উপেক্ষা-সম্বোজ্ঝাঙ্গ ভাবিত করে। এরূপেই সপ্ত বোজ্ঝাঙ্গ ভাবিত ও বহুলীকৃত হলে ভিক্ষু নির্বাণের দিকে ঝুঁকে পড়ে, নির্বাণাভিমুখী হয় এবং নির্বাণে ক্রমোন্নত হয়।” সপ্তম সূত্র।

ব্যাখ্যা [০]