লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

প্রথম উৎপন্ন সূত্র

“হে ভিক্ষুগণ, এই সপ্ত বোজ্ঝাঙ্গ ভাবিত ও বহুলীকৃত হলে অনুৎপন্ন বিষয় উৎপন্ন হয়, যা তথাগত অর্হৎ সম্যকসম্বুদ্ধের প্রাদুর্ভাব ব্যতীত অন্যত্র উৎপন্ন হয় না। সেই সপ্ত কী কী? স্মৃতি-সম্বোজ্ঝাঙ্গ, ধর্মবিচয়-সম্বোজ্ঝাঙ্গ, বীর্য-সম্বোজ্ঝাঙ্গ, প্রীতি-সম্বোজ্ঝাঙ্গ, প্রশ্রদ্ধি (প্রশান্তি)-সম্বোজ্ঝাঙ্গ, সমাধি-সম্বোজ্ঝাঙ্গ ও উপেক্ষা-সম্বোজ্ঝাঙ্গ। ভিক্ষুগণ, এই সপ্ত বোজ্ঝাঙ্গ ভাবিত ও বহুলীকৃত হলে অনুৎপন্ন বিষয় উৎপন্ন হয়, যা তথাগত অর্হৎ সম্যকসম্বুদ্ধের প্রাদুর্ভাব ব্যতীত অন্যত্র উৎপন্ন হয় না।” নবম সূত্র।

ব্যাখ্যা [০]