লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

আর্য সূত্র

“হে ভিক্ষুগণ, আর্য-মুক্তিদাতা এই চারি স্মৃতিপ্রস্থান ভাবিত ও বহুলীকৃত হলে তা তত্রস্থকর্মীর সম্যকরূপে দুঃখক্ষয়ের জন্য সংবর্তিত হয়। সেই চারি প্রকার কী কী? ভিক্ষুগণ, এক্ষেত্রে ভিক্ষু বীর্যবান, সম্প্রজ্ঞানী ও স্মৃতিমান হয়ে এবং জগতে অভিধ্যা ও দৌর্মনস্য অপনোদন করে কায়ে কায়ানুদর্শী হয়ে অবস্থান করে। অনুরূপভাবে ভিক্ষু বীর্যবান, সম্প্রজ্ঞানী ও স্মৃতিমান হয়ে এবং জগতে অভিধ্যা ও দৌর্মনস্য অপনোদন করে বেদনায় বেদনানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী ও ধর্মে (মনোগোচর বিষয়ে) ধর্মানুদর্শী হয়ে অবস্থান করে। ভিক্ষুগণ, আর্য-মুক্তিদাতা এই চারি স্মৃতিপ্রস্থান ভাবিত ও বহুলীকৃত হলে তা তত্রস্থকর্মীর সম্যকরূপে দুঃখক্ষয়ের জন্য সংবর্তিত হয়।” সপ্তম সূত্র।

ব্যাখ্যা [০]