লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

পূর্ণজ্ঞান সূত্র

“হে ভিক্ষুগণ, চারি প্রকার স্মৃতিপ্রস্থান বিদ্যমান। সেই চারি প্রকার কী কী? এক্ষেত্রে ভিক্ষু বীর্যবান, সম্প্রজ্ঞানী ও স্মৃতিমান হয়ে এবং জগতে অভিধ্যা ও দৌর্মনস্য অপনোদন করে কায়ে কায়ানুদর্শী হয়ে অবস্থান করে। অনুরূপভাবে ভিক্ষু বীর্যবান, সম্প্রজ্ঞানী ও স্মৃতিমান হয়ে এবং জগতে অভিধ্যা ও দৌর্মনস্য অপনোদন করে বেদনায় বেদনানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী ও ধর্মে (মনোগোচর বিষয়ে) ধর্মানুদর্শী হয়ে অবস্থান করে। ইহাই হচ্ছে চারি প্রকার স্মৃতিপ্রস্থান। ভিক্ষুগণ, এই চারি স্মৃতিপ্রস্থানেভাবিত ও বহুলীকৃত হলে ইহজন্মে অর্হত্ত্ব কিংবা মৃত্যুকালে অনাগামী এই দুইটি ফলের মধ্যে অন্যতর ফলই প্রত্যাশিত।” ষষ্ঠ সূত্র।

ব্যাখ্যা [১]