লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

ভাবনা সূত্র

“হে ভিক্ষুগণ, আমি চারি প্রকার স্মৃতিপ্রস্থান ভাবনা সম্পর্কে দেশনা করব। তা তোমরা শ্রবণ কর। সেই চারি স্মৃতিপ্রস্থান ভাবনা কী কী? এক্ষেত্রে ভিক্ষু বীর্যবান, সম্প্রজ্ঞানী ও স্মৃতিমান হয়ে এবং জগতে অভিধ্যা ও দৌর্মনস্য অপনোদন করে কায়ে কায়ানুদর্শী হয়ে অবস্থান করে। অনুরূপভাবে ভিক্ষু বীর্যবান, সম্প্রজ্ঞানী ও স্মৃতিমান হয়ে এবং জগতে অভিধ্যা ও দৌর্মনস্য অপনোদন করে বেদনায় বেদনানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী ও ধর্মে (মনোগোচর বিষয়ে) ধর্মানুদর্শী হয়ে অবস্থান করে। ভিক্ষুগণ, ইহাই হচ্ছে চারি প্রকার স্মৃতিপ্রস্থান ভাবনা।” নবম সূত্র।

ব্যাখ্যা [১]