লোড হচ্ছে

অনুবাদসমূহ [২০]

সমুদয় সূত্র

“হে ভিক্ষুগণ, আমি চারি স্মৃতিপ্রস্থানের সমুদয় ও নিরোধ সম্পর্কে দেশনা করব। তা তোমরা শ্রবণ কর। ভিক্ষুগণ, কায়ের সমুদয় কী? আহারের সমুদয়ে (কারণে) কায়ের সমুদয় (স্থিতি) হয়, আহার নিরোধে কায়েরও নিরোধ হয়। স্পর্শের কারণে বেদনার উৎপত্তি হয়, স্পর্শ নিরোধে বেদনারও নিরোধ হয়। নাম-রূপের কারণে (সমুদয়ে) চিত্তের সমুদয় হয়, নাম-রূপের নিরোধে চিত্তেরও নিরোধ হয়। মনস্কার বা কল্পনার কারণে (সমুদয়ে) ধর্মের (মনোগোচর বিষয়ের) উৎপাদ (সমুদয়) হয় এবং মনস্কারের নিরোধে ধর্মেরও নিরোধ হয়।” দ্বিতীয় সূত্র।

ব্যাখ্যা [১]