লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

কুশলরাশি সূত্র

“হে ভিক্ষুগণ, চারি স্মৃতিপ্রস্থানের প্রতি মন্তব্য করার সময় একজন যথার্থই বলে যে, ‘ইহা কুশলরাশি’। কেবল কুশলরাশিই হচ্ছে এই চারি স্মৃতিপ্রস্থান।

সেই চারি প্রকার কী কী? ভিক্ষুগণ, এক্ষেত্রে ভিক্ষু বীর্যবান, সম্প্রজ্ঞানী ও স্মৃতিমান হয়ে এবং জগতে অভিধ্যা ও দৌর্মনস্য অপনোদন করে কায়ে কায়ানুদর্শী হয়ে অবস্থান করে। অনুরূপভাবে ভিক্ষু বীর্যবান, সম্প্রজ্ঞানী ও স্মৃতিমান হয়ে এবং জগতে অভিধ্যা ও দৌর্মনস্য অপনোদন করে বেদনায় বেদনানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী ও ধর্মে (মনোগোচর বিষয়ে) ধর্মানুদর্শী হয়ে অবস্থান করে। এই চারি স্মৃতিপ্রস্থানের প্রতি মন্তব্য করার সময় একজন যথার্থই বলে যে, ‘ইহা কুশলরাশি’। কেবল কুশলরাশিই হচ্ছে এই চারি স্মৃতিপ্রস্থান।” পঞ্চম সূত্র।

ব্যাখ্যা [০]