লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

প্রথম স্রোতাপন্ন সূত্র

“হে ভিক্ষুগণ, পাঁচ প্রকার ইন্দ্রিয় আছে। সেই পাঁচ প্রকার কী কী? শ্রদ্ধা-ইন্দ্রিয়, বীর্য-ইন্দ্রিয়, স্মৃতি-ইন্দ্রিয়, সমাধি-ইন্দ্রিয় ও প্রজ্ঞা-ইন্দ্রিয়। ভিক্ষুগণ, যখন হতে আর্যশ্রাবক এই পঞ্চেন্দ্রিয়ের আস্বাদ (পরিতৃপ্তি), আদীনব (উপদ্রব) ও নিঃসরণ (মুক্তি) সম্বন্ধে যথার্থরূপে জানে, তখন তাকে বলা হয়-‘আর্যশ্রাবক স্রোতাপন্ন অবিনিপাতধর্মী নিয়ত সম্বোধিপরায়ণ।’” দ্বিতীয় সূত্র।

ব্যাখ্যা [১]