লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

দ্বিতীয় উৎপাদ সূত্র

“হে ভিক্ষুগণ, এই পঞ্চেন্দ্রিয় ভাবিত ও বহুলীকৃত হলে তা অনুৎপন্ন থাকলে উৎপন্ন হয়, কিন্তু সুগতবিনয় (বুদ্ধের শিক্ষা) ব্যতীত অন্যত্র উৎপন্ন হয় না। সেই পাঁচ প্রকার কী কী? শ্রদ্ধা-ইন্দ্রিয়, বীর্য-ইন্দ্রিয়, স্মৃতি-ইন্দ্রিয়, সমাধি-ইন্দ্রিয় ও প্রজ্ঞা-ইন্দ্রিয়। ভিক্ষুগণ, এই পঞ্চেন্দ্রিয় ভাবিত ও বহুলীকৃত হলে তা অনুৎপন্ন থাকলে উৎপন্ন হয়, কিন্তু সুগতবিনয় ব্যতীত তা অন্যত্র উৎপন্ন হয় না।” দশম সূত্র।

শূকরখত বর্গ সমাপ্ত।

তস্সুদ্দানং/সূত্রসূচি

শালা, মল্লিক, শৈক্ষ্য, পদ, সার, প্রতিষ্ঠিত;
ব্রহ্মা, শূকরখত, অপর উৎপাদদ্বয়॥

ব্যাখ্যা [০]