লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

আসবক্ষয় সূত্র

“হে ভিক্ষুগণ, এই পঞ্চেন্দ্রিয় ভাবিত ও বহুলীকৃত হলে তা আসবক্ষয়ের জন্য সংবর্তিত হয়। সেই পঞ্চবিধ কী কী? শ্রদ্ধা-ইন্দ্রিয়, বীর্য-ইন্দ্রিয়, স্মৃতি-ইন্দ্রিয়, সমাধি-ইন্দ্রিয় ও প্রজ্ঞা-ইন্দ্রিয়। ভিক্ষুগণ, এই পঞ্চেন্দ্রিয় ভাবিত ও বহুলীকৃত হলে তা আসবক্ষয়ের জন্য সংবর্তিত হয়।”

ভিক্ষুগণ, এই পঞ্চেন্দ্রিয় ভাবিত ও বহুলীকৃত হলে তা সংযোজন প্রহানের জন্য, অনুশয় সমুৎপাটনের জন্য, বিস্তৃত পরিজ্ঞান লাভের জন্য ও আসবক্ষয়ের জন্য সংবর্তিত হয়। সেই পঞ্চবিধ কী কী? শ্রদ্ধা-ইন্দ্রিয়, বীর্য-ইন্দ্রিয়, স্মৃতি-ইন্দ্রিয়, সমাধি-ইন্দ্রিয় ও প্রজ্ঞা-ইন্দ্রিয়। ভিক্ষুগণ, এই পঞ্চেন্দ্রিয় ভাবিত ও বহুলীকৃত হলে তা সংযোজন প্রহানের জন্য, অনুশয় সমুৎপাটনের জন্য, বিস্তৃত পরিজ্ঞান লাভের জন্য এবং আসবক্ষয়ের জন্য সংবর্তিত হয়।” চতুর্থ সূত্র।

ব্যাখ্যা [১]